Poetry

একজন নেই

November 18, 2026

3 views

একজন নেই

গল্পের জাদুকর নেই

তবুও শব্দেরা হেঁটে যায় ধূসর পাতায়,

রাত্রির গায়ে ছুঁয়ে থাকে তার কল্পনার ছায়া;

একজন হিমু, এখনো খালি পায়ে হেঁটে যায় ধুলোমাখা গলিতে,

তার চোখে আছে সেই বিস্ময়ের আলো,

যেখানে জীবনের মানে নেই, তবুও চলা আছে।

রূপা, জানালার গ্রীল ধরে দাড়িয়ে এখনো,

তার চোখে বিকেলের আলো পড়ে

একটা নিঃশব্দ প্রতীক্ষার রেখা কাঁপে সেখানে।

নীরা, চাঁদ উঠলেই আজো ফোন তোলে

কিন্তু ওপারে এখনও নীরবতা

সেখানে কোনো জহির নেই,

আছে শুধু একটি দীর্ঘ আতুরতা

মীরা হাঁটে শহরের ঘোলাটে ট্রাফিকের ভিড়ে

খোঁজে একজন বাকের ভাই

যে ছিল, হয়তো আজো কোথাও আছে,

কিন্তু বাস্তবের রোদে সে শুধু একটা নাম হয়ে গেছে।

এইভাবে সময়ের কাছে সবাই রয়ে গেছে,

শুধু নেই একজন ,যে ছিল কল্পনার ভিতরেও বাস্তব

তার অনুপস্থিতিতেই পূর্ণ হয়ে আছে এক জীবনের ফাঁকা আকাশ।

 

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login