একাডেমির কঠোর নিয়মকানুন আজ ছুটিতে। আজকে একাডেমিতে ফেস্টিভ্যাল এর আনন্দ চারদিকে জাদুকরী লণ্ঠন উড়ছে; লাল-নীল-সবুজ আলোয় রাতের আকাশ যেন এক রঙিন ক্যানভাস।
জায়েদ তার ‘স্পিড-ট্যালেন্ট’ দিয়ে পুরো মাঠে রঙিন ফিতে টাঙাচ্ছে। পাঁচ মিনিটে কাজ শেষ করে নিজের গলায় একটা ফিতে পেঁচিয়ে সে ঘোষণা দিল,
"আমি আজকে উৎসবের অফিশিয়াল ডেকোরেটর!
কেউ ডেকোরেশন ছুঁলে জরিমানা!
সাথে সার্জেন্ট এর বকুনি ফ্রী !"
ওমর এক কোণে বিশাল কড়াইয়ে হালুয়া নাড়ছে। খুন্তিটা বৈঠার সমান বড়। গন্ধে অর্ধেক ক্যাডেট লাইনে দাঁড়িয়েছে, বাকি অর্ধেক লাইনে দাঁড়ানোর পরিকল্পনা করছে।
আলী মাঠের একপাশে দাঁড়িয়ে অস্বস্তিতে পাঞ্জাবির হাতা টানছে। ধবধবে সাদা নতুন পাঞ্জাবি, গায়ে এখনো ভাঁজ পড়ে আছে।
হঠাৎ পেছন থেকে ধাক্কা।
"ওরে বাবা! আমাদের হিরো তো আজ আসল রাজপুত্তুর!"
আয়িশা খিলখিল করে হাসছে। পরনে গাঢ় লাল পোশাক, চুলে অগ্নি-গোলাপ।
আলী কান চুলকিয়ে বলল,
"সকালে সার্জেন্ট হাসান ডেকেছিলেন।
একটা প্যাকেট হাতে দিয়ে বললেন,
‘আলী, পুরাতন ছেঁড়া কাপরে উৎসবে ঘুরবে?
এটা একাডেমির ডিসিপ্লিনের প্রশ্ন।
এটা নাও।
তোমার মাপেই অর্ডার দিয়েছিলাম।’
আমি বলেছিলাম,
‘স্যার, লাগবে না।’ উনি সোজা তাকিয়ে বললেন,
‘আমি দিচ্ছি, তুমি নিচ্ছ। এটা নিয়ে কোনো তর্ক নয়। ডিসমিস।’"
আয়িশা ভ্রু নাচিয়ে আলীকে ওপর-নিচ দেখল। "হুহ, তাই বলি এত ভদ্র লাগছে কেন।
আলী বললো “তোমাকেও তো আজ মানুষের মতো লাগছে আয়িশা ।
অন্যদিন তো মনে হয় আস্ত একটা ড্রাগন।
আলী হাসল।
আয়িশা রেগে গিয়ে আলীর কান টেনে ধরল। "চুপ করো পচা ছেলে! আমি ড্রাগন হলে তুমি লিজার্ড ম্যান!"
আশেপাশে ক্যাডেটরা হাসতে লাগল।
মাঠের মাঝখানে বড় টেবিল। আলী মাঝে, একপাশে আয়িশা, অন্যপাশে ফাতিমা। ফাতিমা আজ হালকা নীল রেশমি পোশাকে; চুল খোলা, কোমরে তলোয়ার নেই। গম্ভীর মুখটা আজ সামান্য শিথিল।
ফাতিমা একটা মিষ্টির প্লেট আলীর দিকে এগিয়ে দিল।
"নাও আলী।
গত লড়াইয়ে তোমার শিল্ড আমাদের তিনজনকেই বাঁচিয়েছে।
এটা স্যান্ড-ডেট ফ্রুটের হালুয়া। আমি বাইরে থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। ক্যাফের মিষ্টির মতো অখাদ্য না ।
তোমার শক্তির দরকার।"
তাড়াতাড়ি খেয়ে নাও।
আলী ধন্যবাদ বলার আগেই আয়িশা নিজের চামচে একটা রসগোল্লা তুলে আলীর মুখের সামনে ধরল।
"ফাতিমারটা পরে!
আগে এটা!
আমি স্পেশাল নিজের হাতে বানিয়েছি (আসলে আয়িশার মা বানিয়েছে) !
আমার রেসিপিতে!
খেয়ে বল আমারটা সেরা!"
আলী দেখল ফাতিমার চামচ বাম দিকে, আয়িশার চামচ ডান দিকে।
পেছনে ‘সিঙ্গেল ক্যাডেট অ্যাসোসিয়েশন’-এর টেবিল থেকে জায়েদ ফিসফিস করে বলছে, "ভাই দেখ, এটাকে বলে সুইট ডেথ।
আলী আজ শহীদ হবে।"
আলী বুদ্ধি করে দুই হাতে দুই চামচ ধরে একসাথে দুটোই মুখে পুরল।
গাল ফুলে গেল হ্যামস্টারের মতো।
ফাতিমা নীরবে নিজের রুমাল বের করে আলীর ঠোঁটের কোণে লেগে থাকা রস মুছে দিল।
"তাড়াহুড়ো করো না, গলায় আটকাবে।"
আয়িশা সাথে সাথে নিজের ওড়না দিয়ে আলীর অন্য গাল মুছতে গেল।
"আমারটা আগে গিলবি! আমার ওড়না বেশি নরম!"
আলী চেয়ারে আড়ষ্ট হয়ে রইল।
আলী মনে মনে বললো
“ওড়না বেশি নরম মানে???”
পাশের টেবিলে ‘সিঙ্গেল ক্যাডেট অ্যাসোসিয়েশন’ সভা বসেছে। সভাপতি জায়েদ, চোখে পানি, হাতে কোল্ড ড্রিঙ্কস আর টিস্যুর বক্স। বক্স অর্ধেক খালি।
এক ক্যাডেট ফুঁপিয়ে বলল,
"ভাই জায়েদ, আমরা র্যাঙ্ক-ডি মনস্টার সোলো করি, স্পিড আছে, ড্যাশিং লুক আছে! আর আলী? নূর নাই, টাকা নাই... ছি! সৃষ্টিকর্তা, এ কেমন বিচার!"
জায়েদ টিস্যু দিয়ে নাক মুছে হাই ভলিউমে বলল, "ভাই, এটাই পার্থক্য।
আমরা মনস্টারের কলিজা ফুটো করি, আলী মেয়েদের কলিজায়... উহু, বলব না।
আমার হার্টে ছিদ্র হয়ে যাচ্ছে।
" সে বুক চাপড়াল।
"ওর তো তাও জুলফিকার নামের ঢাল আছে। আমাদের? আমাদের বুক একদম খালি, ভাই! খালি আর খা খা করে! হা হা কার!"
সে কোল্ড ড্রিঙ্কসে টিস্যু চুবিয়ে আবার চোখ মুছল। টিস্যুটা ভিজে ঢোল হয়ে গেছে।
পাশের ক্যাডেট বলল, "ভাই, ওটা টিস্যু, গামছা না। আর কত কাঁদবি? উৎসবে আসছি না শোকসভায়?"
"কাঁদব না? আমার স্পিড আছে, স্টাইল আছে! তবুও আমি সিঙ্গেল!
আর ও?
ও হেঁটে গেলেই লাভ ট্রায়াঙ্গেল অটো ফর্ম করে!"
জায়েদ এবার চেয়ারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ডায়লগ দিল,
"হে আল্লাহ! হয় একটা গার্লফ্রেন্ড পাঠাও, নয়তো আমাকে ‘এ’ র্যাঙ্ক মনস্টার বানায় দাও! অন্তত কেউ ভয় পাবে! কেউ তো পাত্তা দেবে!"
ঠিক তখন ওমর বিশাল প্লেটে কাবাব নিয়ে এসে ধপাস করে বসল।
আলী সাহস করে জিজ্ঞেস করল,
"ওমর, এত কাবাব সব তোমার?"
ওমর একটা কাবাব মুখে পুরে চিবুতে চিবুতে বলল, "
আগে বাবার সাথে অনেক বুনো ষাড় শিকার করে খেয়েছি।
ছোটবেলায় বাবা আমাকে নিয়ে শিকারে গিয়েছিলেন।
বাবা বললেন, ‘ওমর, ওই যে বুনো ষাঁড়।
ওটাকে লুকিয়ে এটাক করো।
তোমার প্রথম শিকার।’
আমি ঝোপের আড়ালে লুকালাম। ষাঁড়টা আমাকে শুঁকে ফেলল। তেড়ে এল আমার দিকে। আমি ভয় পেয়ে দাঁড়িয়ে গেলাম।"
আয়িশা জিজ্ঞেস করল,
"তারপর? তুমি কী করলে?"
ওমরের মুখে কোনো অভিব্যক্তি নেই। সে বলল, "ষাঁড়টা দৌড়ে এসে আমার সামনে থামল। এক সেকেন্ড তাকিয়ে থাকল আমার চোখের দিকে। তারপর ঘুরে উল্টো দিকে দৌড় দিল। যেন ভূত দেখেছে।
বাবা দূর থেকে চেঁচিয়ে বললেন,
‘ওমর! ও তো তোকে দেখে পালিয়ে গেলো, সময় মতো এটাক করতে পারলি না? !’"
দুই সেকেন্ড নীরবতার পর সবাই বিকট হাসিতে ফেটে পড়ল।
জায়েদ হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গেল। "ওমর বন্ধু, তুমি মনস্টার থেকেও ভয়ংকর! ষাঁড়ও তোমাকে দেখে পালায়!"
ওমর বোকা বনে গেলো সে তো সত্যি ঘটনা বললো, তাহলে সবাই হাসছে কেনো।
হাসুক এখন মাংশ খাওয়ায় মনযোগ দেওয়া যাক।
উৎসবের শেষে আলী, আয়িশা আর ফাতিমা ছাদের কার্নিশে বসে আছে।
আয়িশা হঠাৎ আলীর কাঁধে মাথা রাখল।
"জানো আলী, ছোটবেলা থেকে আমার মেজাজ এমন খারাপ। তাই কেউ আমার সাথে বন্ধুত্ব রাখত না। তুমিই প্রথম, যে আমার বকা শুনেও পালাওনি।
ঝগড়া করো, কিন্তু পাশে থাকো।"
ফাতিমা অন্য পাশে বসে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, "আমার গল্পটা উল্টো। সবাই ‘জিনিয়াস ফাতিমা’ বলে সমীহ করে অথবা হিংসা করে।
কিন্তু কেউ কখনো আমাকে বন্ধু ভাবেনি…
ফাতিমা কথা বলতে বলতে খেয়াল করলো আয়িশা আলীর কাধে মাথা রেখে ঝিমুচ্ছে।
ফাতিমা: আয়িশা তোমা ঘুম আসলে ডর্মে গিয়ে ঘুমাও।
আয়িশা: না ডর্মে অনেক গরম এখানেই থাকি।
একটু ভেবে ফাতিমাও আলীর কাধে মাথা রেখে চোখ বন্ধ করলো।
আয়িশা: এখন তোমার আবার কি হলো ফাতিমা?
ফাতিমা: আমারও ঘুমা পাচ্ছে।
এইদিকে আলী মনে মনে ভাবছে “ এদের ঘুম আসলে ডর্মে গিয়ে ঘুমালেইতো পারে।”
এক মুহূর্ত নীরবতা। নিচ থেকে ভেসে এল জায়েদের গলা। সে ছাদের দিকে তাকিয়ে হাত জোড় করে কাঁদছে,
"ওরে তোরা ছাদেও একসাথে! আমি এখানে টিস্যুর পাহাড় বানিয়ে ফেললাম!
আমরা সিংগেলরা কি একটু ছাদে লুকিয়ে কাদতেও পারবো না?"
আয়িশা আর ফাতিমা একসাথে নিচে তাকাল।
দুজনের ঠোঁটের কোণেই হালকা হাসি ফুটে উঠল।
সাথে লজ্জাও পেলো।
আলী দীর্ঘশ্বাস ফেলল।
আর জায়েদ কেনো কান্না করছে সেই রহস্য নিয়ে ভাবতে লাগলো ।
[১৬তম পর্ব সমাপ্ত]