বেগুনি পায়ের ছাপ ধরে তিনজন এসে থামল এক সরু গিরিপথের মুখে। দুপাশে খাড়া পাথরের দেয়াল, মাঝে ১০ ফুট চওড়া রাস্তা।
বাতাস নেই, পাখি ডাকে না সবকিছু রহস্যময়ভাবে শান্ত।আয়িশা হাত তুলে সংকেত দিল। পুরো টিম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল।
"ওরা ভেতরে," আয়িশা ফিসফিস করে বলল।
"অ্যাম্বুশ। গন্ধ শোঁক।"
আলী নাক টেনে বলল, "পেট্রোল... আর চিনাবাদামের গন্ধ?"
"বিস্ট টেমার পোকাদের চিনাবাদাম খাওয়ায়,"
আয়িশা বলল। "পেট্রোল মানে ফায়ার ট্র্যাপ। তার মানে আমার আগুনের জাদুর ব্যবহার ওরা বন্ধ করে দিল।"
কথা শেষ হওয়ার আগেই গিরিপথের ঝোপ থেকে লাখ লাখ মাকড়সা, বিছে আর জাদুকরী পোকা বেরিয়ে এল। পোকাগুলো বিস্ট টেমারের নির্দেশে সৈনিকের মতো মার্চ করে এগিয়ে আসছে। আয়িশা অবচেতনে হাত তুলল, তালুতে আগুনের গোলা। ফাতিমা দ্রুত তার কবজি চেপে ধরল।
"না। গিরিপথের দেয়ালে পেট্রোল লাইন আছে। তুমি আগুন দিলে আমরা সবাই এখানে পুড়ে মরব। এটাই ওদের পরিকল্পনা।"
একই সময় আলীর ‘অরা সেন্স’ সতর্ক সংকেত দিল। সে দ্রুত মাথা সরাল। একটি কালো খঞ্জর তার গাল ঘেঁষে গিয়ে পেছনের পাথরে গেঁথে গেল। ব্লেডে বেগুনি বিষ। "অ্যাসাসিন!" আলী ফিসফিস করল। "ও অদৃশ্য হয়ে হামলা করছে।"
"পরিকল্পনা বদলাতে হবে," আলী দাঁত কিড়মিড় করে বলল। "ফাতিমা, আয়িশা পোকাগুলো তোমরা সামলাও। আমি ওই অদৃশ্য অ্যাসাসিনকে দেখছি।"
আলী চোখ বন্ধ করল। সে এবার তার অরা তলোয়ারে না নিয়ে শরীরের চারিদিকে ছড়িয়ে দিল।
"আমাকে ৫ সেকেন্ড সময় দাও।"
‘অরা ওয়েভ ইকো মোড’।
আলীর শরীর থেকে অদৃশ্য শক্তির ঢেউ রিংয়ের মতো ছড়িয়ে পড়ল। সেই ঢেউ তার মস্তিষ্কে চারপাশের একটা ম্যাপ তৈরি করে দিল। পাথর, পোকা আর বাতাসের মাঝে ৭ মিটার ডানে একটি ছায়া ধরা পড়ল। "পেয়েছি তোকে!" আলী মুচকি হাসল।
আলী মাটির ওপর ভর দিয়ে কামানের গোলার মতো সেই ছায়া বরাবর ছুটল। রাফি সেই অ্যাসাসিন সরে যাওয়ার আগেই আলী জুলফিকারের হাতল দিয়ে তাকে প্রচণ্ড এক আঘাত করল। রাফি ছিটকে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে বসে পড়ল।
একই সময় ফাতিমা তার হাত উপরে তুলে বাতাসের জাদু করলো ‘সাইক্লোন পাম’। তার সামনে বিশাল এক টর্নেডো তৈরি হলো। বাতাসের প্রচণ্ড চাপ। লাখ লাখ পোকা সেই বাতাসে উড়ে গিয়ে গিরিপথের বাইরে খাদে পড়ল। পেট্রোল লাইনের কোনো ক্ষতি হলো না।
আয়িশা ততক্ষণে তার ‘ট্রেস-স্পেল’ ব্যবহার করে শায়লার অবস্থান শনাক্ত করেছে। সে পাথরের দেয়াল বেয়ে দ্রুত ওপরে উঠে গেল। শায়লা তার জাদুদণ্ড তোলার আগেই আয়িশা তার হাতের তালুতে ফায়ারবল তৈরি করলো "চেকমেট, হিলার," আয়িশা ঝাঝালো গলায় বলল। "পতাকাটা দাও। কোনো ঝামেলা ছাড়াই।"
শায়লা হেরে গিয়ে কোমর থেকে সোনালি পতাকা বের করে দিল।ততক্ষণে মনস্টার টেমার ফাতিমার এবং রাফি আলীর হাতে ধরা পড়েছে।
আয়িশা পতাকা হাতে নিল। সূর্য পূর্ব দিকে উদয় হচ্ছে । আর মাত্র ৩০ মিনিট, তারপর পরীক্ষা শেষ।
"দৌড়াও! এখনই!"
তিনজন গিরিপথ থেকে বেরিয়ে এল। আয়িশা হাঁপাতে হাঁপাতে বলল,
"আমি আর পারছি না... আমার শক্তি ফুরিয়ে আসছে।"
ফাতিমা আলীর দিকে তাকাল।
"আলী, তুমি জানো কি করতে হবে ।"
আলী দীর্ঘশ্বাস ফেলে আয়িশাকে আবার কোলে তুলে নিল। এবার আয়িশা কোনো প্রতিবাদ করল না, শুধু ফিসফিস করে বলল,
"ইজ্জত যাক, কিন্তু পরীক্ষায় পাশ করতে হবে।"
আলীর স্ট্যামিনা অফুরন্ত। সে তীরের মতো বনের ভেতর দিয়ে ছুটল। সামনে বেইজ ক্যাম্পের গেট দেখা যাচ্ছে। সার্জেন্ট হাসান গেটে দাঁড়িয়ে হাতে বাঁশি আর ঘড়ি নিয়ে সেকেন্ড গুনছেন।
৫... ৪... ৩...
তিনটি ছায়া ঠিক শেষ মুহূর্তে লাইন অতিক্রম করল। আলী হাঁটু গেড়ে বসে পড়ে পতাকা উঁচিয়ে ধরল।
"টিম সেভেন... রিপোর্টিং... স্যার!"
হাসান বাঁশি নামালেন। তার ঠোঁটের কোণে সামান্য হাসি দেখা দিল।
"সময়: ৭১ ঘণ্টা ৫৯ মিনিট ৪৭ সেকেন্ড। টিম সেভেন... উত্তীর্ণ।"
আলী, আয়িশা আর ফাতিমা তিনজনই ধপ করে ঘাসের ওপর শুয়ে পড়ল। পতাকা তাদের মাঝখানে। আয়িশা হাঁপাতে হাঁপাতে বলল,
"আলী... তোর এই প্রিন্সেস ক্যারি সার্ভিস... জিরো স্টার। ঝাঁকুনিতে আমার কলিজা উল্টে গেছে।"
আলী আকাশের দিকে তাকিয়ে হাসল। "অভিযোগ বক্সে লিখে দিও। পরের বার বিজনেস ক্লাস সার্ভিস দিবো।"
ফাতিমা চোখ বন্ধ করল। "পরের বার... আমরা আগে খাবার খুঁজব, তারপর পতাকা।" তিনজন একসাথে হেসে উঠল। তারা আজ বিজয়ী।
[২৬তম পর্ব সমাপ্ত]