গ্র্যান্ড এরিনাতে তখন নিস্তব্ধতা।
রিয়ানের বিশাল 'টাইডাল ওয়েভ'
আয়িশার ক্লান্ত শরীরে সরাসরি আঘাত হেনেছে।
আয়িশা বাতাসের পালকের মতো উড়ে গিয়ে এরিনার সীমানার বাইরে পাথুরে মাটির দিকে ধাবিত হচ্ছে।
দর্শকরা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে
এত উঁচু থেকে এই পতনের অর্থ নিশ্চিত মৃত্যু।
ঠিক মাটি স্পর্শ করার আগে, এক জোড়া রক্তাক্ত কিন্তু শক্ত হাত তাকে জড়িয়ে ধরল।
আয়িশা যন্ত্রণায় চোখ মেলে তাকাল।
সে দেখল ধুলো, কাদা আর জমাট বাঁধা রক্তে মাখানো এক মুখ।
আলীর পোশাক ছিন্নভিন্ন, তার শরীর থেকে বাষ্পের মতো এক কুচকুচে কালো অরা বের হচ্ছে।
সেই অরা এতটাই ভারী যে আশেপাশের বাতাস যেন কাঁপছে।
"সরি... অনেক দেরি করে ফেললাম," আলীর কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে অনেক গম্ভীর, অনেকটা গহীন সুরঙ্গের প্রতিধ্বনির মতো।
আয়িশা তার ভেজা হাত দিয়ে আলীর জামা খামচে ধরল।
তার শেষ শক্তিটুকু দিয়ে শুধু একটি শব্দ উচ্চারণ করল "ফাতিমা?"
আলী আয়িশার কপালে নিজের হাত রেখে ধীরস্থির কণ্ঠে বলল,
"ফাতিমা এখন নিরাপদ। "
আয়িশার মুখে এক চিলতে স্বস্তির হাসি ফুটল। এরপরই সে গভীর অচেতনতায় আলীর কোলে ঢলে পড়ল।
দুইজন হিলার নার্স দ্রুত দৌড়ে এসে আয়িশাকে স্ট্রেচারে তুলে নিল।
আলী যখন সোজা হয়ে দাঁড়াল, পুরো এরিনা থমকে গেল।
গ্যালারিতে বসা জেনারেল জুনাইদ এবং সেভেন পিলারের সদস্যরা সোজা হয়ে বসলেন।
আলীর শরীরের সেই কালো অরা
যা আগে কেবল বুলির সাথে লড়াইয়ের দিন এক মুহূর্তের জন্য দেখা গিয়েছিল
তা এখন পূর্ণ শক্তিতে তার চারপাশ ঘিরে ঘূর্ণাবর্ত তৈরি করছে।
ফ্লাশব্যাক :
ম্যানহোলের স্যাঁতসেঁতে মেঝেতে আলী পড়ে আছে। তার শ্বাস ধীর হয়ে আসছে। কিডন্যাপাররা ফাতিমাকে বেঁধে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।
তাদের একজন আলীর বুকে লাথি মেরে বলল, "বিদায়, জুলফিকারের মালিক!"
কিন্তু আলীর চোখের মণির ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো।
সেই বিষাক্ত লিকুইড যা সবার নূর অবশ করে দেয়,
তা আলীর শরীরের সেই
শূন্যতা' বা 'ভয়েড' এর সংস্পর্শে আসতেই বদলে যেতে শুরু করল।
আলীর শূন্যতা সেই বিষকে পুরোপুরি শুষে নিয়ে জাগ্রত হলো।
আলীর প্যারালাইজড আঙুলগুলো নড়ে উঠল। তার বন্ধ চোখের পাতায় আবার সেই কালো ও বেগুনি আলোর নাচ দেখা দিল।
আলী খুব আস্তে করে চোখ মেলল।
তার চোখের দৃষ্টি এখন আর মানুষের মতো নয়, তা যেন এক আদিম শক্তির প্রতিফলন।
ম্যানহোলের মেঝেতে বিষ পান করার পর আলী যখন লুটিয়ে পড়েছিল, সেই কিডন্যাপারের দল ভেবেছিল তাদের কাজ শেষ।
আলীর শরীরে এক প্রচণ্ড ঝাঁকুনি শুরু হলো। তার হাড়গোড় মটমট শব্দে নতুন করে বিন্যস্ত হতে লাগল।
"কী... কী হচ্ছে এটা?" সেই কিডন্যাপার প্রধান পিছিয়ে গেল।
আলী হঠাৎ চোখের পলকে উঠে দাঁড়াল।
তার এক হাত দিয়ে সে প্রধান কিডন্যাপারের গলা চেপে ধরল।
সে তখন কোনো ক্যাডেট নয়, সে যেন এক জীবন্ত যমদূত।
আলী কিডন্যাপারে হাতে থাকা জাদুকরী লাল পাথর এক প্রচণ্ড ধাক্কায় চুরমার করে দিল।
চারজন শক্তিশালী কিডন্যাপার যারা সেক্রেড আর্মির এলিট নূরযোদ্ধাদের সমকক্ষ,
তারা আলীর গতির সাথে পাল্লা দিতে পারল না। আলী যখন নড়ছে, তখন মনে হচ্ছে সে শূন্যস্থান দিয়ে টেলিপোর্ট করছে।
এক মিনিটের মধ্যেই সবগুলো কিডন্যাপার ধরাশায়ী হলো।
আলী ফাতিমাকে নিরাপদ এক কোণে রেখে, তাকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু কাজ হলোনা।
তাই সে ঝড়ের বেগে এরিনার দিকে ছুটে আসে।
বর্তমান :
আলী ধীরপায়ে এরিনার ঠিক মাঝখানে গিয়ে দাঁড়াল। তার সামনে রিয়ান দাঁড়িয়ে আছে, যার চোখে এখন আর উপহাস নেই, আছে তীব্র আতঙ্ক।
রিয়ান তার হাতের মুষ্টি শক্ত করে ধরল।
"তুই... তুই মরিসনি?
ওটা তো সাধারণ বিষ ছিল না!
আলী কোনো উত্তর দিল না।
সে কেবল রিয়ানের দিকে এক পা বাড়াল। তার প্রতিটি কদমে এরিনার মেঝেতে ফাটল ধরছে। আলীর কালো অরা এখন তার পুরো শরীরে প্রবাহিত হচ্ছে।
মনে হচ্ছে এই কালো অরা তার শরীরকে চাদরের মতো মুরে আছে।
রিয়ান মরিয়া হয়ে চিৎকার করল,
"টাইডাল ওয়েভ!
এক বিশাল জলরাশি আলীর দিকে ধেয়ে এল। কিন্তু আলী ডজ করার প্রয়োজনও বোধ করল না।
সে কেবল তার বাম হাতটি সামনে বাড়াল।
আলীর হাতের তালু থেকে নির্গত হওয়া সেই কালো অন্ধকার মুহূর্তের মধ্যে রিয়ানের বিশাল জলরাশিকে বাষ্পে পরিণত করে দিল।
আলী রিয়ানের চোখের দিকে তাকাল।
তার চোখের সেই কালো মণি যেন রিয়ানের আত্মাকে কাঁপিয়ে দিচ্ছে।
"রিয়ান...তুমি বিষ সম্পর্কে জানো মানে তুমিও সেই কিডন্যাপারের দলে?
তোমরা সীমা অতিক্রম করে ফেলেছো, আমার থেকে কোন দয়া আশা করোনা
[৩৬তম পর্ব সমাপ্ত]