Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৪১

November 22, 2026

11 views

জেনারেল জুনাইদ আকাশ পানে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। তাঁর হাতে ধরা ডিভাইন র‍্যাংক হাতিয়ারটি এক শেষ উজ্জ্বলতায় জ্বলে উঠল। 


তিনি মাটির দিকে তাকিয়ে মনে মনে বললেন, "আলী... আমার নাতনী আর এই সাম্রাজ্যের ভবিষ্যৎ এখন তোমার হাতে রেখে গেলাম। তোমাদের এই বৃদ্ধ নেতা যদি আজ আর ফিরে না আসে, তবে আমাকে ক্ষমা করে দিও।"


পর মুহূর্তেই জেনারেল জুনাইদের হাতের ডিভাইন র‍্যাংক হাতিয়ার তলোয়ার থেকে রূপ বদলে তার পিঠে বিশাল একজোরা সোনালী ডানায় পরিণত হলো। 


সেই জাদুকরি ডানার সাহায্য  বাতাসের বাধা ছিঁড়ে উল্কার দিকে ধাবিত হলেন। আকাশের উচ্চতায় সেই বিশাল জ্বলন্ত পাহাড়ের মুখোমুখি হলেন তিনি। জেনারেল তাঁর দুই হাত প্রসারিত করে উল্কাটিকে স্পর্শ করলেন।


উউউমম্ম!


প্রচণ্ড এক সংঘর্ষের শব্দে আকাশ কেঁপে উঠল। জেনারেলের পুরো শরীরের পেশিগুলো ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো, হাড়গুলো মটমট করে শব্দ করতে লাগল। 


তিনি উল্কাটিকে ভেঙে ফেলতে পারতেন, কিন্তু তাতে হাজার হাজার জ্বলন্ত টুকরো বৃষ্টির মতো ঝরে পড়ে পুরো রাজ্য ধ্বংস করে দিত। 


একমাত্র উপায় হলো এটিকে ধীরে ধীরে মহাকাশে ঠেলে ফেরত পাঠানো। 

অসীম যন্ত্রণায় জেনারেলের মুখ দিয়ে রক্ত বেরিয়ে এল, কিন্তু তিনি দাঁতে দাঁত চেপে সেই পাহাড়সম ভার ধরে রাখলেন।


মাটিতে তখন শুরু হয়েছে নরক। সার্জেন্ট হাসান এবং অন্যান্যরা হামলা কারীদের সাথে প্রানপন যুদ্ধ করেই যাচ্ছে কিন্তু হামলা কারীদের সংখ্যা যেনো কমছেই না। 


যতই হত্যা করছে নতুন করে ফিরে আসছে। এরা আসলে মানুষ না তারা সেই লিচের ন্যাক্রোমেন্সি দিয়ে তৈরি আনডেড ঘাতক।


জেনারেলকে আকাশে ব্যস্ত দেখে হামলাকারী লিচ এবং তার আনডেড ঘাতক বাহিনী পৈশাচিক উল্লাসে হাসপাতালের দিকে ধাবিত হলো। তাদের লক্ষ্য একটাই অচেতন ফাতিমা।


হাসপাতালের গেটে একাকী দাঁড়িয়ে আছে আলী। তার শরীর এখনো কাদা আর রক্তে মাখা, কিন্তু তার চোখে সেই ভয়ংকর কালো আভা। 


লিচের সেই  আনডেডরা আলীর ওপর ঝাঁপিয়ে পড়ল। আলী তার তলোয়ার এবং মুষ্টির আঘাতে তাদের এক এক করে ধুলোয় মিশিয়ে দিল। কিন্তু আসল বিপদ তখনো সামনে।


লিচটি ধীরপায়ে আলীর সামনে এসে দাঁড়াল। তার শরীর থেকে এক কুৎসিত হাসির শব্দ বেরোচ্ছে। 


"ছোট্ট ক্যাডেট, তুমি এই পিঁপড়েদের মারতে পারো, কিন্তু আমাকে স্পর্শ করার ক্ষমতা তোমার নেই।"


আলী এক প্রচণ্ড গতিতে তরোবারির আঘাত ছুড়ল লিচ-এর বুক লক্ষ্য করে।


কিন্তু আঘাতটি লিচ-এর ধোঁয়াময় শরীরের ভেতর দিয়ে ওপারে চলে গেল, যেন সেখানে কোনো রক্ত-মাংসের অস্তিত্বই নেই।


লিচ-এর কোনো ফিজিক্যাল বডি নেই; সে কেবল এক অবিনশ্বর ডার্ক এনার্জির সমষ্টি।

আলী তার তলোয়ারে অরা চ্যানেল করে আবারো স্লেশ করলো , কিন্তু লিচ-এর জাদুকরী প্রতিরোধ ক্ষমতা (Magic Resistance) এতটাই বেশি যে আলীর নূর সেই অশুভ শক্তির কাছে ম্লান হয়ে যাচ্ছে। 


একজন লিচকে আচর দিতে হলেও হলেও রাজ্যের টপ-লেভেল ম্যাজিশিয়ান প্রয়োজন, যাদের জাদুকরী ক্ষমতা এই অন্ধকারকে ভেদ করতে পারে।


আলী কেবল একজন ক্যাডেট, তার সেই রহস্যময় 'ব্ল্যাক অরা' এখনো পুরোপুরি তার নিয়ন্ত্রণে নেই।


"তুমি কি সত্যিই ভেবেছিলে তুমি একা ফাতিমাকে বাঁচাতে পারবে?


" লিচটি তার কঙ্কালসার হাতটি তুলল। চারিদিকে অশুভ শক্তির একটা শক ওয়েভ ছড়িয়ে পরলো।


"আজ এই হাসপাতালের করিডোর ফাতিমার রক্তে রঞ্জিত হবে, আর তুমি কেবল তাকিয়ে দেখবে।"


আলী হাঁপাতে হাঁপাতে সেই লিচের  দিকে তাকাল।


তার সামনে এমন এক শত্রু যার গায়ে হাত ছোঁয়ানো অসম্ভব, আর পেছনে তার অচেতন বন্ধু যার জীবন প্রদীপ নিভে যাওয়ার অপেক্ষায়।


আকাশে জেনারেল জুনাইদ যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছেন, তাঁর শক্তি ফুরিয়ে আসছে। আর নিচে আলী একাই লড়াই করছে এক অপরাজেয় দানবের বিরুদ্ধে।


আলী কি তার শরীরের ভেতরের সেই অন্ধকার 'ভয়েড'কে ব্যবহার করে লিচ-এর অস্তিত্ব মুছে দিতে পারবে? 


নাকি আজ জুলফিকারের মালিকের চোখের সামনেই ফাতিমা চিরতরে হারিয়ে যাবে?


খিলাফত-এ-আযমের আকাশ আর মাটি উভয়ই আজ মৃত্যুর প্রতীক্ষায় প্রহর গুনছে।


[৪১তম পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login