Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৪৮

November 23, 2026

10 views

স্থান: সেক্রেড আর্মি হেডকোয়ার্টার (গ্র্যান্ড কাউন্সিল হল)।


সময়: সকাল ১০টা।


হেডকোয়ার্টারের গ্র্যান্ড কাউন্সিল হলটি আজ গুমোট হয়ে আছে। হলের চারদিকের দেয়ালে ঝোলানো আছে পূর্বের মহান জেনারেলদের তৈলচিত্র। কক্ষের মাঝখানে একটি বিশাল বৃত্তাকার টেবিল, যার চারপাশে বসে আছেন খিলাফতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিবর্গ ‘সেভেন পিলার্স’ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। তাদের বর্ম আর মেডেলগুলো সিলিংয়ের ঝাড়বাতির আলোয় ঝকঝক করছে।


টেবিলের ঠিক মাঝখানে বসে আছেন খিলাফতের সর্বোচ্চ নেতা,

খলিফা ওমরান বিন আসাদ। 


তার চেহারায় আভিজাত্য এবং অভিজ্ঞতার ছাপ স্পষ্ট।


খলিফা ওমরান: (গম্ভীর কণ্ঠে) জেনারেল জুনাইদ আল-ফাতাহ এর প্রয়াণে আমাদের খিলাফতের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আজ আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মিলিত হয়েছি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমি চাই ছোটখাটো বিষয়গুলো নিষ্পত্তি করতে। তারপর আমরা আলোচনা করব আমাদের পরবর্তী জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন।


সবাই সম্মতির ভঙ্গিতে মাথা নাড়লেন। এক ধরণের নীরবতা পুরো ঘরে ছড়িয়ে পড়ল।


খলিফা ওমরান: বর্তমানে আমাদের নতুন যে ক্যাডেট ব্যাচটি তৈরি হয়েছে, তাদের মধ্য থেকে কে কাকে ব্যক্তিগত শিষ্য (ডিসাইপল) হিসেবে নিতে আগ্রহী?


ব্রিগেডিয়ার শাহীন: (একটি ফাইল টেবিলের মাঝখানে রেখে) খলিফা, আমি এই ব্যাচের ওপর নজর রাখছি। আমার মনে হয় জায়েদ এবং আরও দু-তিনজন ক্যাডেটের ভেতরে গতির(speed) প্রতিভা আছে। আমি তাদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিতে চাই।


কর্নেল আসাদ: (শান্তভাবে) আমি ওমর এবং তার ব্যাচের কয়েকজন ক্যাডেটকে বাছাই করেছি। তাদের পেশিশক্তি  আমাকে মুগ্ধ করেছে। আমি তাদের নিজের অধীনে নিতে আগ্রহী।


আলোচনার এই পর্যায়ে খলিফা এক কোণে বসে থাকা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত দক্ষ এবং কঠোর হিসেবে পরিচিত ক্যাপ্টেন সুমাইয়া-র দিকে তাকালেন।


খলিফা ওমরান: ক্যাপ্টেন সুমাইয়া, আপনার পছন্দের তালিকায় কি কেউ আছে? বিশেষভাবে আপনার ছোটবোন আয়িশার কথা কি ভেবেছেন?


সুমাইয়া সরাসরি খলিফার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলেন। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই।


ক্যাপ্টেন সুমাইয়া: ক্ষমা করবেন খলিফা। আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে মেজর পদে উন্নীত হওয়ার আগে আমি কোনো শিষ্য গ্রহণ করব না। আর আয়িশার ব্যাপারে আমার অবস্থান পরিষ্কার, সে আমার বোন হতে পারে, কিন্তু রণক্ষেত্রে সে কেবল একজন ক্যাডেট। ছোটবোন বলে তাকে কোনো আলাদা সুবিধা বা পক্ষপাতিত্ব করার প্রশ্নই আসে না। তাকে নিজের যোগ্যতায় জায়গা করে নিতে হবে।


সুমাইয়ার কথা শেষ হতেই বাইরে থেকে ভারী বুটের শব্দ শোনা গেল। কেউ একজন অত্যন্ত ধীর অথচ স্থির পদক্ষেপে মিটিং রুমের দিকে এগিয়ে আসছে। সেই পদশব্দে এমন এক ধরণের ওজন আছে যা ঘরের ভেতরের সবাইকে এক মুহূর্তের জন্য সচকিত করে তুলল।


(পর্ব ৪৮ সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login