Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৬১

November 23, 2026

6 views

মাঠের মাঝখানে আলী, আয়িশা আর ফাতিমা ত্রিভুজাকৃতি পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। আয়িশা চোখ বন্ধ করে নিজের মানা চার্জ করছে, তার হাতের আঙুলের ডগায় হালকা নীলচে আলোর স্ফুলিঙ্গ। আলী তার মুষ্টি শক্ত করে 'অরা পাঞ্চ' ব্যবহারের জন্য একাগ্রতা বাড়াচ্ছে। একমাত্র ফাতিমা স্থির, তার চোখের মণি আগুনের মতো জ্বলছে।

​ক্যাপ্টেন সাজিদ ধীরপায়ে মাঠে প্রবেশ করলেন। তার হাতে কোনো অস্ত্র নেই,সাজিদ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন। কোনো ঘোষণা নেই, কোনো সতর্কতা নেই হঠাৎ বাতাসের শোঁ শোঁ শব্দটা তীব্র হয়ে উঠল।

সাজিদ তার জায়গা থেকে এক সেন্টিমিটারও নড়েননি বলে মনে হলো, কিন্তু পরক্ষণেই দেখা গেল তিনি আয়িশার ঠিক সামনে। আয়িশা তার হাত তুলে কোনো একটি জাদুকরী স্কিল ব্যাবহার  করতে চাইল, 


কিন্তু সাজিদ তার কব্জিটা বাম হাতে স্রেফ চেপে ধরলেন। আয়িশার নূর-প্রবাহ সেখানেই বাধাগ্রস্ত হলো। সাজিদ তার শরীরটা সামান্য ঘুরিয়ে ডান পায়ের পাতা দিয়ে আয়িশার পেটের কাছে এক 'সুইপ' করলেন। আয়িশা বাতাসে ভেসে গিয়ে ধপাস করে পড়ল।


আলী এক মুহূর্ত দেরি না করে তার মুষ্টি শক্ত করে অরা পাঞ্চের জন্য ধাবিত হলো।

সাজিদ সরলেন না। আলীর পাঞ্চ যখন সাজিদের বুকের ঠিক ইঞ্চি খানেক দূরে, সাজিদ তার শরীরকে স্রেফ ২ ইঞ্চি ডানে সরিয়ে নিলেন। আলীর নিজের গতির কারণেই সে টাল সামলাতে পারল না। সাজিদ তখন আলীর কলার ধরে তার নিজের ভরকেন্দ্র ব্যবহার করে আলীকে আলতো করে ছুঁড়ে মারলেন। আলী বাতাসের মধ্য দিয়ে চাকার মতো পাক খেতে খেতে মাটিতে আছড়ে পড়ল।


সাজিদ: (শান্ত স্বরে) ভারসাম্য নেই, লক্ষ্য নেই। তোমরা কেবল হাত-পা ছুড়ছ।


এবার ফাতিমা। সে সুযোগটি নিল। সে জানত সাজিদ একজন শক্তিশালী যোদ্ধা, তাই সে সরাসরি অরা তার পায়ের তলায় পুঞ্জীভূত করল গতির জন্য। ফাতিমা তার তলোয়ার দিয়ে সাজিদের ঘাড় লক্ষ্য করে একটি 'হরাইজন্টাল স্ল্যাশ' করল।


সাজিদ এবারও পকেট থেকে হাত বের করলেন না। তিনি কেবল মাথাটা নিচু করে নিলেন। তলোয়ারটি তার চুলের ওপর দিয়ে শোঁ করে বেরিয়ে গেল। ফাতিমা তৎক্ষণাৎ তার তলোয়ার ঘুরিয়ে নিচ থেকে ওপরের দিকে একটি 'আপারকাট' করতে চাইল। সাজিদ এবার তার বাম পায়ের গোড়ালি দিয়ে ফাতিমার তলোয়ারের চ্যাপ্টা অংশে একটি তীব্র টোকা দিলেন।


টং!


একটি ধাতব শব্দ প্রতিধ্বনিত হলো। ফাতিমার পুরো হাত ঝিনঝিন করে উঠল। সে টাল সামলে নেওয়ার আগেই সাজিদ তার খুব কাছে চলে এলেন। ফাতিমা তার বাম হাত দিয়ে সাজিদের মুখে আঘাত করতে চাইল, কিন্তু সাজিদ তার হাতের কনুই দিয়ে ফাতিমার আঘাতটি বাইরে ঠেলে দিলেন (Parry)। এরপর সাজিদ তার শরীরের কাঁধ দিয়ে ফাতিমার বুকে একটি 'সোল্ডার ড্যাশ' করলেন।


ফাতিমা তিন হাত পিছিয়ে গেল। সে হাল ছাড়ল না। তার তলোয়ারে নূর শক্তি প্রবাহিত করে সে একটি নীলচে আলোর ঝাপটা সাজিদের দিকে ছুঁড়ে মারল। সাজিদ এবার পকেট থেকে হাত বের করলেন। তবে কোনো অরা পাঞ্চ নয়, তিনি কেবল তার হাতের দুই আঙুলে সেই নীলচে নূর শক্তিকে ধরে ফেললেন এবং তুড়ি মেরে তা বাতাসে ছড়িয়ে দিলেন।


সাজিদ: (ফাতিমার চোখের দিকে তাকিয়ে) এখনো বড্ড ধীরগতি তোমার।


ফাতিমা আবার ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সাজিদ এবার তার পায়ের মুভমেন্ট দ্রুত করলেন। তিনি ফাতিমার চারপাশে একটি ছায়ার মতো ঘুরতে লাগলেন। ফাতিমা যতবার তলোয়ার চালাল, সাজিদ স্রেফ কয়েক মিলিমিটারের ব্যবধানে তা ডজ করলেন। শেষ মুহূর্তে সাজিদ ফাতিমার তলোয়ারের বাঁটটি চেপে ধরলেন এবং নিজের হাঁটুর সামান্য ধাক্কায় ফাতিমার পায়ের ভারসাম্য নষ্ট করে দিলেন।


ফাতিমা মাটিতে পড়ে যাওয়ার আগে সাজিদ তার হাতের আঙুল দিয়ে ফাতিমার গলার এক বিশেষ স্নায়ুতে (Pressure point) সামান্য চাপ দিলেন। ফাতিমার পুরো শরীর মুহূর্তেই অসাড় হয়ে এল। সে হাঁপাতে হাঁপাতে ধুলোমাখা মাটিতে কুপকাত হয়ে পড়ল।


মাঠের ধুলোবালি যখন স্থির হলো, সাজিদ নির্বিকার মুখে তার ইউনিফর্মের ধুলো ঝাড়লেন। তিনি তার শক্তির ৫ শতাংশও ব্যবহার করেননি, অথচ এই তিনজনের লড়াই করার ক্ষমতা নিঃশেষ।


ক্যাপ্টেন সাজিদ:আয়িশা তোমার উচিত ছিলো আমাকে দেখা মাত্র এট্যাক করা, কিন্তু তোমরা আমার সিগন্যালের অপেক্ষা করছিলে।  শত্রু কখনো সিগন্যাল দিয়ে হামলা করে না। সে আসে মৃত্যুর মতো আচমকাই। আর তুমি আলী... তোমার দায়িত্ব ছিল আয়িশাকে কভার দেওয়া। ম্যাজিশিয়ান ছাড়া টিমের শক্তি অর্ধেক। তোমরা শুধু দুর্বল নও, তোমরা বিশৃঙ্খল।


আলী আর আয়িশা ব্যথায় কুঁকড়ে আছে, সাজিদ তাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে বললেন 


ক্যাপ্টেন সাজিদ: কাল থেকে তোমাদের 'এডভান্স ট্রেনিং' শুরু। মনে রেখো, কাল থেকে আমার অনুমতি ছাড়া তোমরা নিঃশ্বাসও নিতে পারবে না।


তিনজন ক্যাডেট ধুঁকতে ধুঁকতে একে অপরকে ধরে মাঠ ত্যাগ করতে লাগল। তাদের পিঠের ওপর সাজিদের বরফশীতল চাহনি তখনো বিঁধছে।


(৬১ পর্ব সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login