আমি রাজপথে হাটতে হাটতে ক্লান্ত,
আমার শরীর ও মন এক কাপ চায়ের জন্যে শ্রান্ত।
ঠিক তখনই এক টুলে পড়লাম বসে,
গরম গরম পিঁয়াজু ভাঁজা শো-কেসে।
বললাম: 'ভাইয়া এককাপ চিনি ছাড়া চা'
আর, 'একটা পুড়িই যথেষ্ট হিসেবে টা'
মিনিট দশেক সময় নিয়ে আস্তে আস্তে পুড়ি শেষ করলাম,
মনে মনে স্মৃতির পাতা উল্টালাম।
অনেক লেখার কথা টাইপ হচ্ছিলো হৃদয়ে তখন—
পিঁয়াজু চায়ের কম্বিনেশন!
চোখের জলে আর লিখতে পারছিনা,
মোবাইল পেলাম হাতে যখন!
✍️ সুলতানা আরজুমান