Post

অর্থ বন্দনা

March 2, 2024

Original Author রেদোয়ান আহমেদ

1,172 views
কিছুদিন আগে গেল ঠাকুরে শ্রাদ্ধ
কতশত লোক তার কত পদ রান্না
যেন বিয়ে উৎসব বড় কোন শোক না,
কেউ করে তদারকি কেউ মারে ঠাট্টা
গ্রাম সহ ভূরিভোজ উচ্ছল সবটা,

অবনীর তিন ছেলে খায়নি ক দুইরাত
কেঁদে কেটে মরছে ঘরে নেই ডাল ভাত
ঠাকুরের বাড়ি গেল দুমুঠো চাল চাই
দুইদিন খাইনি, যদি কিছু খেতে পাই,

ছিটকিয়ে সরে গেল ঠাকুরের কন্যে
দেখেছিস ব্যাস্ত,  আরে বাপু মর না,
ঠাকুরের বউ এলো,  ছোট ঘর ডিঙিয়ে,
আজ তুই ভাগ,  যা কাল দেব আনিয়ে,

সেদিনের শ্রাদ্ধে গেল সব লোকেরা
বাকি ছিলো বিধবা আর তার ছেলেরা
আড়াতে রশি বেঁধে গলে দিলো ফাঁসি
মুখখানা নিশ্চুপ, বিদ্রুপ হাসি,

চেয়ারেতে ছোট খাতা, লিখেছে  কী আর ?
বড়লোক ব্যাস্ত কোটি টাকা হাতে তার,
দিনগুলো নিরুপায় মোর খোকা অনাহার,
দুধবিনা মরে গেল ছোট ছেলে কংস
মেঝটা এভাবেই - ছেলে মা'র ই অংশ

বড়টা বেচে থাক খেয়ে মোর মাংস
কৃপনের কড়ি গুলো করে দিক ধ্বংস
Picked up where you left off

Comments

    Please login to post comment. Login