কবিতা

নিমফুল, শূন্যদশক ও অন্যান্য কবিতা

June 12, 2024

Ashikur Rahman

267
View

কবিতায় যে শান্ত জলাভূমির কথা বলেছি

তার ধারে আজ কামিনী আর লাউয়ের সাদা ঝোঁপ।

বসন্তে তোমারও ফেরার কথা ছিল

সবুজ শিমুলের পাতা হয়ে। 

শান্ত গ্যারেজে শুয়ে থাকে যেমন ভাঙা সাইকেল, 

সম্পর্ক তেমন আজ। সর্বাঙ্গে ব্যথা নিয়ে

জেগে আছো সারাইয়ের। আচমকা কোনো শিশু!

বাজাবে বেল, বন্ধ প্যাডেল, প্রাণ পাবে ভেবে।


 

কবিতায় যে শান্ত জলাভূমি ছিল 

তার ধারে আজ

টুকরো টুকরো ব্যথা জুড়ে গেছে।

Comments

    Please login to post comment. Login