Poetry

ছুটে আসে অশ্বারোহী তিরন্দাজ

June 13, 2024

352 views
কাব্যগ্রন্থ: নুন আগুনের সংসার

প্রতিটি হলুদ দুপুরে
তন্দ্রার ভেতর চলে যায়
                        একটি মায়া হরিণ

চন্দ্রাহত রূপালী মেঘখণ্ডের মতো
গহীন অরণ্যে ছুটে আসে
                        অশ্বারোহী তিরন্দাজ

এইসব নিয়ম-অনিয়ম, ক্ষুধা-তিরস্কার
শেষ চুম্বনের মতো শুষে নেয়
আমার যে ছিল শেফালী;
বোঁটার ছোপ্ ছোপ্ রক্তে
মিশে যায় শিশিরের ঘ্রাণ

পৃথিবীর রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়
চন্দ্রাহত রূপালী মেঘখণ্ডের মতো
আঁধারে আঁধারে ছুটে আসে
                         অশ্বারোহী তিরন্দাজ

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login