Poetry

জীবনের চাওয়া- পাওয়া

June 14, 2024

385 views

খিদা নিয়া কারো কথা ভালো লাগে না 

কান দুইটা ভো ভো করে

ভেতরে যায় না কোনো কথা

যদিও পেটের মধ্যে কিছু নাই তবুও

কেউ জোর করলে চলে আসে বমি

দোহাই লাগে যা কওয়ার কইছেন 

আর কেউ কিছু কইয়েন না

মাথা ঠিক নাই, খিদা নিয়া একটা কথা ভাবছি,

ভাত না থাকলেও গরু ছাগলের মত ঘাস খাইতে পারবো

তাই খিদার কথা বাদ 

সবচে বেশি ভয় লাগে কিসে, জানেন?

অসুখে।

অসুখ হইলে কেউ লাত্থিও মারে না

ঘরে বাইরে রাস্তা ঘাটে না মরে

কখন কোথায় পড়ে থাকি তার ঠিক নাই

ভয় লাগে তাই চোখ বন্ধ করে পরম আস্থায় আল্লা আল্লা করি।
 

বাড়ি-গাড়ি, ব্যাংক-ব্যালেন্স চাই না

খিদা লাগলে খাবার চাই

আর নিরাপদে ঘুমাইতে চাই

আর অসুখ হলে যদি চিকিৎসা পাই

তাইলে জীবনে আর কিছুই পাওয়ার বাকি নাই।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login