Posts

কবিতা

কবিতার প্রেম

June 25, 2024

ARIFUL ISLAM BHUIYAN

14
View

কবিতার প্রেমে পড়েছি,
সেই দূরন্ত শৈশবে,
অন্য সবার মতো,
শুধু পড়তে ভালো লাগতো, 
অপরুপ রুপে বিমুগ্ধ চিত্তে,
ছন্দের মনোহর কারুকার্য,
শব্দের গঠনশৈলী, 
সুমিষ্ট সহজ উচ্চারণ, 
নিতুই করতো আকর্ষণ।
কখনো গলা ছেড়ে আবৃত্তি করে,
আনাড়ি কন্ঠে সুরে সুরে,
সময়ে অসময়ে গেয়ে গেয়ে,
ক্লান্তি নাশে আপন করে,
দু'দন্ড প্রশান্তির তরে।
বারো বছর বয়সে,
লেখালেখির দুর্নিবার আকর্ষণ, 
মোহ গভীর হতে গভীরতর,
নিরাক পড়া দুপুর বেলায়,
ঈষৎ চিন্তার ভাঁজ, 
ভাবের স্রোত, 
আবেগের টানে,
সাদা কাগজে,
কালো কালির আল্পনাতে,
ভাবনাকে শব্দে বিমূর্ত চিত্রে,
রুপায়নে বেলা অবেলায়, 
নিবিড় মনোযোগ পাতা-পত্রে।
কবিতা!
তোমাকে হয়তো যথাযথ পরিচর্যা,
যোগান ও চাহিদার সন্নিবেশিত অর্চনা, 
সুশোভিত ফুলের সমারোহ,
যথার্থ সম্মান, প্রশংসনীয় করে,
রাখতে পারিনি অধিকারের অধ্যায়ে ।
মূল্যায়ন, অবমূল্যায়ন,
স্মৃতির এ্যালবামে, 
অবিরত জমা পড়ে।
কখনো আদর, স্নেহ, শ্রদ্ধা, সম্মান, 
পুরস্কার, তিরস্কার কখনো মান, অপমান।
জীবনের ধাপে ধাপে,
সহাস্য পরিতাপে,
পাথুরে নীরবে,
অব্যক্ত ব্যক্ত সবে,
কথায় রবে,
নিষ্প্রভ ধুসর ইতিহাস। 

Comments

    Please login to post comment. Login