Poetry

কিছুই নাই যখন

July 8, 2024

Original Author কৌশিক মজুমদার শুভ

358
View

তোমারে মনে করার লোক বাড়তেছে, তোমারে মিস করার লোক বাড়তেছে, তোমারে ভাগ করার লোক বাড়তেছে, তোমারে কামনা করার লোক বাড়তেছে, তোমার স্বামী হইছে তারে সময় দাও, শ্বশুর শ্বাশুড়ি সংসার হইছে যত্নটত্ন করো, তোমার বাচ্চা হইছে তারে সময় দাও- যেন পাটিগণিতের মতো ক্রমাগত ভাগ হইয়া যাইতেছো তুমি, যাইতে যাইতে আমার কাছে ভাগশেষ থাকে শুধু সিগারেট।

Comments

    Please login to post comment. Login