Poetry

মুগ্ধ'র জুতা (সকলের জন্য উন্মুক্ত কবিতা)

July 30, 2024

343 views

মুগ্ধ'র জুতা

স্পঞ্জ সেন্ডেল পরেই
কাটিয়েছে কতদিন
জুতা বা দামি সেন্ডেল
সহ্য হতো না তার পায়ে
হারিয়ে যেতো সবসময়ই

মায়ের বকুনি খেয়েছে অনেক
তবু 'মুগ্ধ' সোনা ছেলে মুগ্ধ-ই থাকতো
আবারও মায়ের বুকে ফিরে যেত
ছোট্ট পাখির মতো
সুরেলা কণ্ঠে গেয়ে উঠতো
" ও চাঁদ তুমি সুন্দর নও
আমার মায়ের মতো "

আজ সে নেই
বুকে বিঁধেছিল বুলেট
ভয়াবহ সে দিনে।

এবারে মুগ্ধ'র জুতা জোড়া পায়েই ছিল
মৃত্যু পর্যন্ত শক্ত করে আঁকড়ে ধরেছিল জুতা জোড়া
তার মাকে ফিরিয়ে দিবে বলে।

বিপিএল
৩০/৭/২০২৪
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login