Posts

কবিতা

চার পঙক্তি আট অধ্যায়

August 28, 2024

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

311
View

১ 
আমিও চলে যাব—তুমিও যেতে হবে 
আমি দিচ্ছি ভালোবাসার প্রতিশ্রুতি—
তুমি? পশ্চাতিরা পাবে তবে সুপথ 
কাঁটাহীন সুবিন্যস্ত এক পৃথিবী 
২ 
ভয়ংকর পরিস্থিতি? রক্তাক্ত ভূমি? 
চারি দিকে মৃত্যু আর মৃত্যুর উৎসব? 
এভাবে নিঃশেষ হতে হতে 
দুনিয়াটা গুটিয়ে আসবে গর্তে 
৩ 
গাড়ি হাঁকাচ্ছি দূরগমনের যাত্রায় 
অস্পষ্ট একটি শব্দ—যাচ্ছি কোথায়? 
শুনছি বহু শব্দের কোলাহল—
নৈঃশব্দযাত্রা শুধু একটি পালকের 
৪ 
তোপকামানে কীসের এত ভয়? 
আগুন তার স্পষ্ট দেখা যায় 
মশাকে ভাবছি কেন নগণ্য? 
নমরুদের মৃত্যু অনিবার্য 
৫ 
দাবদাহ উত্তাপে—শৈত্যপ্রবাহে 
ধৈর্যহারা কেন—কোনো প্রতাপে? 
রাখতে হবে দৃঢ় মনোবল—
সূর্যটা কখনো মেঘের আড়ালে থাকে 
৬ 
হৃদয়ের বাজারে অর্থসম্পদ তুচ্ছ 
অর্থের যুদ্ধে জয় করা যায় না হৃদয় 
ভালোবাসা দিয়ে যাও পৃথিবীকে 
ভালোবাসা পাবে চিরকাল
৭ 
অসীম জগৎ—এতে ক্ষুদ্র কণা—
হতে পারে সর্বস্ব—হতে পারে সব 
একটি গাছে বনে লক্ষ কাঠি 
একটি কাঠি লক্ষ গাছের বিনাশক 
৮ 
বোকাদের সভায় জ্ঞানীর আগমন? 
হিতোপদেশ দিয়ে দেখো আশিটা বছর 
সভা ভাঙলে জ্ঞানীকে পাবে 
বড় বোকাদের একজন 
 

Comments

    Please login to post comment. Login