Posts

কবিতা

হৃদয়ের সুর

September 8, 2024

মোঃ বজলুর রশীদ

Original Author মোঃ বজলুর রশীদ

331
View

তুমি হৃদয়ের বন্ধন হয়ে এসেছ,
তুমি অন্ধকার রাতে আলো হয়ে এসেছ
তুমি নীরবতার মাঝে সুর হয়ে এসেছ,
তুমি স্বপ্নে ভরা চোখ হয়ে এসেছ ।


তুমি গোলাপ ফুলের সুবাস হয়ে এসেছ,
তুমি মনের গভীরে ভালোবাসা হয়ে এসেছ,
তুমি প্রতিটি শ্বাসে অনুভূতির ঝড় হয়ে এসেছ,
তুমি হৃদয়ের গভীরে একটুকরো আশা হয়ে এসেছ ।

তুমি জীবনে নতুন এক স্বপ্ন হয়ে এসেছ,
তুমি  মনে শান্তির ঝলক হয়ে এসেছে,
তুমি অনুভূতির আলোর ঝিলিক হয়ে এসেছ,
তুমি হৃদয়ে এক সুরের ঝংকার হয়ে এসেছে ।

Comments

    Please login to post comment. Login