কী দারুণ দূরে সরে যাচ্ছি
ছেঁড়া তসবির দানার মতো!
তসবির সুতোটা ছিঁড়ে গেলে
পাশাপাশি থাকা দানাগুলো যেমনি দূরে সরে যায়
ঠিক তেমনি দূরে সরে যাচ্ছি!
পাশের দানাটার কোনো হদিস পেলাম না
পাশের দানাটাও হয়তো একইভাবে আমার কোনো হদিস পায়নি!
হয়তোবা খোঁজেই নি…..
268 views
Facebook
268 views