Post

যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে

December 20, 2024

197
View

গরু আমাদের দুধ দেয় না, আমরা তা গরুর কাছ থেকে কেড়ে নিই!

গাধাও মুট বয় না, ধোপারা এককালে জোর করে মুট বওয়ানোর কাজটি করাতো! 

হিসেব মত সিংহীও দুধ দেয় তাই সিংহও ওজন বইতে সক্ষম! কিন্তু সিংহকে দিয়ে ওসব করানো মানুষের ক্ষমতার বাইরে!

এই জন্য একটু বোকা আর ভালো মানুষদের গরু কিংবা গাধার সাথে তুলনা করা হয়!

এই দু'টো প্রাণীর নামে কোনো মানুষকে ডাকা মানে তাকে অপমান করা! কিন্তু কাউকে সিংহ বললে সে উল্টো গর্ববোধ করবে!

সেই সিংহ- যে আজ অবধি মানুষের উপকার করলো না, যার সামনে মানুষ গেলে মুহূর্তের মধ্যে পরপারে চলে যাবে, সেই সিংহ হচ্ছে মানুষের চোখে রাজা!

অথচো উপকারী গাধা হচ্ছে হাসির বস্তু!
অতিরিক্ত ভালো হওয়ার সমস্যা এটাই! অতিরিক্ত ভালো মানুষরা কারো কাছে গুরুত্ব পায় না!
তুমি নিঃস্বার্থ ভাবে ত্যাগ করতে থাকো, ভালো মনে কারো ক্রমাগত উপকার করতে থাকো, আঘাতের পর আঘাত সহ্য করেও হাসিমুখে কাউকে ভালোবাসতে থাকো, তুমি তাদের চোখে একটা গাধা ছাড়া আর কিছুই হবে না! 
যদি মনে করো সে একদিন এগুলোর মূল্য বুঝবে, তাহলে তুমি সত্যিই গাধা! 
কারো কাছে নিজের দাম পেতে গেলে একবার অন্ততো সিংহের মতো হতেই হয়!

Comments

    Please login to post comment. Login