Critic

কবি এস এম শাহনূর এর 'স্বর্গছায়া' কাব্যের মর্মকথা

December 28, 2024

421 views

কবি এস এম শাহনূর এর 'স্বর্গছায়া' কাব্যের মর্মকথা
বুক রিভিউ: আবুল কাসেম তালুকদার

স্বর্গছায়া একটি নিয়ামকের কাব্য শৈলী কবিতার বই।কাব্য গ্রন্থটি পাঠকের নিকট স্বার্থক একটি কবিতার ভান্ডারের রূপ নিয়েছে। কবি ড. এস এম শাহনূর এর গ্রন্থ স্বত্বাধিকারী। এ বৎসর বাঙালির গর্ব একুশের বই মেলায় আলোড়ন সৃষ্টি করেছে। পান্ডুলিপি  প্রিন্টিং এন্ড প্যাকেজিং সিলেট হতে প্রকাশিত হয়ে যশ সন্মানের সহিত একুশের বই মেলায় এসে আত্মপ্রকাশ করেছে। বইটির আদিগন্ত বিচার বিশ্লেষণে প্রতিয়মান হয় যে, নিশ্চিত একটি প্রথম শ্রেণির কাব্য শৈলী। ইহার মূল্য তিনশত টাকা। মূল্য বেশি হয়েছে বলে মনে হয় না। 
কবি ও কবিতা এক নহে ইহা আলাদা স্বত্ব বটে; সম্পূরক বলা যেতে পারে। পিতা হত্যার মর্মে উপলব্ধি ফুটিয়ে তুলেছেন কবি নিজ গুণে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কবি হেতু ঘুরিয়ে ফিরিয়ে তিতাস পাড়ের রসের আস্বাদন বেশি ফুটিয়ে তুলেছেন। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি মেঘনা তিতাসের পলল ঘটিত উর্বর জেলা কবির নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া। ঘটনাচক্র চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন উক্ত কাব্য গ্রন্থের কবিতার শৈলীতে। কীর্তিমান পুরুষ মহেশচন্দ্র ভট্টাচার্য্য মহোদয়কে এতদিন পর কবি তাঁর কাব্য গ্রন্থের মাধ্যমে ভাস্কর করেছেন যে-কারণে আমরা তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করতে ভুল করবোনা।
কবির কাব্যে নিজ এলাকার দৃশ্য সুন্দর করে কবিতার মালায় পাপড়ি করে গেঁথে রসবোধে জাগরিত করেছেন তা সত্যই মনোমোহিনী হয়ে থাকবে অন্তরে। মা বাবা ভাই বোন পড়শী জমিজমা পথ ঘাটের সাথে কবির হৃদ্যভালোবাসা জড়িত কারণেই কবির জীবন প্রেমময়ী বিশালতা বিরাজমান। 
কী খেলা খেলছো কবি স্বর্গছায়ার পাঠশালায়! প্রাণের বিদ্যালয় কাইতলা যজ্ঞেরশ্বর উচ্চ বিদ্যালয় কবির পড়ুয়া পাঠশালা। তাঁর মন প্রবাহে সর্ব সময় ভেসে উঠে ভেসে থাকে উক্ত বিদ্যালয় তার আঙ্গিনা সহ কত কিছু হৃদয় দেয়ালে। এর প্রতি শ্রদ্ধাভাজন হয়ে কাব্যিক রূপদান করেছেন। কাব্য প্রাণে মনের টানে স্ক্যাচ করে দিলেন নিজের মাতৃ জেলার চার পাশ।
প্রেম বিরহ ঝাল টক মিশ্রণের ফলপ্রসূ একটি কাব্য শৈলী গ্রন্থ হলো স্বর্গছায়া। এই মূল্যবান কাব্য শৈলী চমৎকার ভাবে পাঠক হৃদয়ে বসতি আরম্ভ করেছে। হাতে হাতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে দিগন্তের কিনার তেপান্তরের পাড়।
উৎসর্গ করা হয়েছে তাঁরই পরমাত্মার ধন কণ্যা প্রিন্সেস সামীহা নূর জারা ও চির শান্তির দূত ঘরের সৌন্দর্য মনের তৃপ্তি যিনি কাজে কাজে দিন করে চলেছে অতিবাহিত সে চাঁদ তারা সুন্দরের মতো স্ত্রী যেজন হাসিমুখে কবিকে আশার আলোতে স্নান করায়, আমেনা শরীফ শাহীন। উৎসর্গটি যথাযথ ভাবে করা হয়েছে। 
কবিতার সাথে আছে অনু কবিতা। সব-কটি কবিতার রস নিজে আস্বাদন করেন এবং অন্যরা কেমন করে মন্থন করেন ও কবিতার রামা বলি গায়ে জড়িয়ে ধরেন তা উপলব্ধি করতেছন কাব্য সাগরের পাড়ে দাঁড়িয়ে দিন মান কেমন করে হৃদয় হতে হৃদয়ে ডিঙ্গাগাচ্ছে কবিতার পঙতি। কবিতার আরম্ভ হতে শেষ পর্যন্ত ঘর্মাক্ত দেহে শেষ টানতে গিয়েও শেষ টানতে পারছেন না কবি। কারণ সমগ্র হৃদয় জুড়ে কবিতার চাষ বাস জমা আছে এখানে স্বর্গছায়া উপলক্ষ মাত্র। সকল প্রান্তে কবির বিচরণ। অত্যন্ত মনের গহীন থেকে যত সব আর্কাইভ এ গুলো যেন কবির অন্তরে গেঁথে আছে। আমি কোনো আলোচক না, মাত্র একজন পাঠক নামকা ওয়াস্তে। অত্যন্ত সাহসে ভর করে কবি ড. এস এম শাহনূরের কাব্যগ্রন্থ স্বর্গছায়া নিয়ে হযবরল লিখেছি।
অতএব স্বর্গছায়া কবির হৃদয়ের ধন উপজীব্য গ্রন্থ তা সকল পাঠকের নিকট পৌঁছে যাক এবং আমি উদ্বুদ্ধ করছি শিক্ষার আলো ঘরে ঘরে জ্বলুক। সমস্ত কবিতা সম্ভার যেন তৃপ্তির রসের খোরাক হয়ে আপনার হাতে বিদ্ধমান থাকে আপনি একটি বই পড়ুন এবং অন্যকে উপহার দেন। স্বর্গছায়া কাব্যগ্রন্থের জয় হোক।
 

লেখক: কবি ও পল্লী চিকিৎসক।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login