Poetry

ভিক্ষা করে বড়লোকের ভাব ধরেছি

May 17, 2024

528 views

ভিক্ষা করে বড়লোকের ভাব ধরেছি

ঘরে ফেরার টাইম নাই। 

ভাতের বদলে পিৎজা খাই

ছ্যাবলে ছ্যাবলে বার্গার স্যান্ডউইচ কোপাই

আণ্ডার প্যান্ট  কেনার টাকা নাই তবু

ব্রান্ডের টিস্যু লাগাই;

ভিক্ষা করে বড়লোকের ভাব ধরেছি 

ঘরে ফেরার টাইম নাই। 

বাপদাদা চৌদ্দপুরুষ কামলা কিষ্যান

আমি হবো বিসিএস ক্যাডার;

ক্যাডার হয়ে শিল্পপতির দোস্ত হবো

দোস্তর মত-

নিত্যনতুন গাড়ি-বাড়ি-নারী থাকবে আমার;

তাই তো কষ্ট করে পড়াশোনা করি,

যদিও পড়াশোনা করার টাকা নাই;

ভিক্ষা করে বড়লোকের ভাব ধরেছি 

ঘরে ফেরার টাইম নাই।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • probash khobor 2 weeks ago

    বাহ! ভালো লিখেছেন।