Post

cONTRADICTORY!

January 28, 2025

239 views

আকিদাগত চরম অমিল থাকা সত্ত্বেও ডানপন্থি জা মা য়া ত গেছে চরমোনাইয়ের ডেরায়। দেখাদেখি মধ্যপন্থি বিএনপিও পীরের সোহবত নিছে। কী দরকাররে ভাই? সবাই যদি ঐক্যমতে থাকেন, গণতান্ত্রিক নির্বাচনের কী জরুরত? বরং জাতীয় সরকারের দাবি তোলেন। আদারওয়াইজ...
আপনারা হয়ত ক্ষমতায় থাকা বৈষম্যবিরোধীদেরকে প্রতিপক্ষ ভাবছেন এবং প্রকারন্তরে ক্ষমতায় বসে তাদের পার্টি গড়ার কাজটারে ঠিকঠাক বৈধতা দিয়ে দিচ্ছেন।

ই স লা মী দলগুলোর শেষ ও একমাত্র এজেন্ডা হলো দেশে শ রি য়া  আইন প্রতিষ্ঠা করা। বিএনপি যদি সেটা করতে চায় সেটা খোলাখুলি বলুক। ধর্মভিত্তিক অন্য দলগুলোরে নিজেদের দিকে টেনে আনবার প্রয়াস দেখানোটা টোটালি Self-contradictory হয়ে যায়।

রাজনীতির পথ সোজা না থাকলে
সাধারণ জনগণের গন্তব্য বুঝে নিতে অসুবিধা হয়। 
এলোমেলো পথে সাদাসিধেরা হাঁটতে পারে না!🫵

লেখক: সাংবাদিক 

২৮ জানুয়ারি ২০২৫

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login