স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর
রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণের বিরুদ্ধে কয়েক দশক ধরে চলমান অবস্থান বজায় রেখে তিনি স্বাধীনতা পদক (স্বাধীনতা পুরস্কার) গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।