Poetry

ইশতেহার

May 22, 2024

Original Author সানজিদা সিদ্দিকা

410
View
ভ্রষ্টদেশে বুদ্ধিজীবী বাঁচে গাধার বেশে
ক্ষমতা বিকলাঙ্গের কাছে ইশতেহার বেচে।

সূর্য সেখানে আফিম খেয়ে রোজ ওঠে 
পুরুষেরা সিল আঁকে প্রেমিকার ঠোঁটে।

অতঃপর...
ওদেশের সন্তানেরা ক্লীব হয়ে জন্মে।


Comments

    Please login to post comment. Login