Poetry

একটু ভালো লাগা

November 18, 2025

Original Author অমল সরকার

186 views


কবিতা 

একটু ভালো লাগা 

অমল সরকার 

সেই যে কবে কার কথা মনে পড়ে
প্রথম দেখা
অবাক বিষ্ময়কর চোখাচোখি হলো
ধপাস খেলাম। 

ওই চোখ ওই মুখ ওই নাক ওই কান
টানলো ভিতরে 
এগিয়ে যাই যাদুর মতো ভালোবাসে
ভৌতিক মন্ত্রে। 

ক্রমে ক্রমে টানে টানে যাই বারবার
তোমার কাছে
কি চাই বুঝিনি তবু ধেয়ে গেছি রুপে
জানি নাই কিযে। 

ভালোবাসা এমনই হয় পড়ে জানলাম
হারানোর পরে
তখন আর সময় ছিলো না এ জীবনে 
ফিরে পাবো যে। 

প্রেমের  নাকি এটাই নিয়ম মহিষীরা বলে
হৃদয়ে শুধু জ্বলে 
আগুন দেখা যায় না জ্বলে সর্বক্ষণ ধরে 
শুভ মনটা পোড়ে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 11 months ago

    খুব সুন্দর একটা কবিতা