Posts

কবিতা

নিশ্চুপ শূন্যতা

December 31, 2025

Shamsul Alam

179
View

নিশ্চুপ শূন্যতা

রাতের ট্রেন
আসা-যাওয়া।
জানালা ভরে শহর দুলে
আমি শূন্য ,
স্মৃতির কায়নাতে আলো ছাড়া।

ভালোবাসা অধরা
বলতে যদি পারো পুরোটাই, 
ভালোবাসি তোমায়!
কিছু হারানোর নেই
শূন্যতা জুড়ে তোর থেকে যাওয়া।

তোর বলার ভাষা ,আর আমার ভিন্ন,
তবু বলতে পারতে,ভালোবাসি আজ‌ও।
আমি প্রকাশ আর সে অতল গভীরে 
ভালোবাসা নিয়ে নিজ জগৎ এ চুপ।
সে ভিন্ন আমি ভিন্ন,তবু এক রূপ।

Comments

    Please login to post comment. Login