Poetry

শেষ প্রেম -১

October 21, 2026

76 views

শেষ প্রেম -১

এস.এ

জীবনের শায়ন প্রান্তে

গোধূলি বেলায় ঐ লাল টিপ পড়ে,

সিঁদুর মেঘে- আমায় যদি মনে পড়ে!

আযানের ওই ধনী শুনে-খোদার ঘরে ,

দুহাত তুলে একটু দোয়া করিও মোর তরে।


প্রাচীর ঘেরা,

এই শহরের প্রখর রোদের মাঝে,

যে বেলায় বৃষ্টি ঝড়ে-

যেন অভিমানীর জ্বলন্ত বুকে কেউ জল ঢালে,

সিক্ত শহর‌ বলে, আর কি পাবে তারে ?


বর্ষার ভেজা বনে,

শুকনো পাতার ধ্বনি নাহি পাবে,

পাবে প্রকৃতির এক ঘ্রাণ জ্বলবে না অগ্নি তাতে!

বল কি দিয়ে জ্বালাবে, আর কি পাবে মরে !?


চির সত্য মেনে নিয়ে, জীবনের শায়ণ ক্ষণে -

পাবনা জেনে,বিদায় তোমার তরে ।

প্রতীক্ষার পালা ফুরলে , আর কি পাবে ??

আমার প্রার্থনায় তুমি রবে......

Picked up where you left off

Comments

Shahzadi Nasrin was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Forhad Alom 2 weeks ago

    অসাধারণ লিখেছেন

  • Shamsul Alam 2 weeks ago

    Thanks for your time to read :)

  • Shahzadi Nasrin 3 weeks ago First reader

    আযানের ওই ধনী শুনে-খোদার ঘরে , দুহাত তুলে একটু দোয়া করিও মোর তরে। এই লাইন দুটো ভালো লেগেছে। জীবন সায়াহ্নে। ধন্যবাদ।