Poetry

সাধন

October 12, 2026

146 views

সাধন

এস.এ

মন আমার ঊর্ধদেশে,

দেখা শোনা নাই তার সঙ্গে,

কোন রূপেতে সে যে বসে

পাইনা আমি তার দিশে !!

শুনি সে কলবে বসে

দ্বিদলে, সাধন বলে উঠবে জ্বলে !!

মোহ আমার দুনিয়া নিয়ে

হবে গো শেষ কিসে ?

কি সাধনে পাইবো তারে-

কে দিবে উপায় বলে ?

এই মাটির দেহ মাটি হলে

উপায় কি আর হবে !!

শুনি সে কলবে বসে

দ্বিদলে, সাধন বলে উঠবে জ্বলে !!

বাসা হৃদ কমলে না বাঁধলে,

দয়াল কোন গুনেতে পাই তোমারে ?

নিজ গুনেতে দেখা না দিলে

অধম আলমের কি হবে?

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • Forhad Alom 2 weeks ago

    অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন

  • Borhan Mahmud 1 month ago First reader

    আত্মশুদ্ধির বোধগম্যতার অবিরাম চেষ্টায় জীবনলীলা শেষ হয়ে যায়। নিজ গুনেতে দেখা না দিলে অধম আলমের কি হবে? দারুণ লিখেছেন ভাই।