Poetry

আগলে রেখো

October 16, 2026

82 views

আগলে রেখো

এস.এ

এমনও কত বসন্ত কাটিয়েছো, শূন্য হৃদয় !

এই বসন্তে তোমার প্রেম, পেয়েছো তুমি খুজে,

হারাতে দিওনা,রেখো তারে আগলে সকল বসন্তে।

ঋতু বদলের মত প্রতিবার যেন ভালোবাসা

বদলায়, নানা রূপে তোমার প্রেমের তরে।

এই বাংলার, ঋতুর রঙে রাঙীও তারে !!

খুঁজে নিও, গ্রীষ্মের প্রখর রোদে

কৃষাণের মাঠের রক্ত জল করা কর্মে।

খুঁজে নিও, বর্ষার অঝোর ধারায়

বৃষ্টির টুপটাপ ছন্দে।

খুঁজে নিও, শরৎ এর আকাশে

কাশফুলের ভেসে বেড়ানোতে !

খুঁজে নিও, হেমন্তেরে চঞ্চল বায়ুতে

বয়ে চলি প্রকৃতির সুঘ্রাণ নিয়ে।

খুঁজে নিও, পৌষের কুয়াশার চাদরে

ভোরের শিশিরে পা ভিজিয়ে।

খুঁজে নিও, বসন্তের নতুন সাজে

প্রজাপতির পাখা মেলাতে!

তবু হারাইও না তারে,ধারণ করিও

তুমি এই অধমেরে, সে ভালোবাসে

তোমায় প্রকৃতির শতরূপে বিলীন হয়!!

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • দারুণ লাগলো। শুভ কামনা সবসময়।

    • Shamsul Alam 4 weeks ago

      Thanks for your valuable time.