Poetry

শুধু তুমি এলেনা

October 17, 2026

69 views

শুধু তুমি এলেনা

এস.এ

শুধু তুমি এলেনা !

ভালোবাসার নিপুণ খেলায় মেতেছে,

অমৃতের সন্ধান দিয়ে মোরে, হারালে কোন দুয়ারে?

তোমার খোঁজ না পেয়ে, মন আকাশে-

মেঘেরা ঝড়তে চায় বৈশাখী হয়ে।

আমি,অনেকটা পথ একলা হেঁটে ,

আবার তোমার দুয়ারে !

শুধু জেনো, আজও ভালবাসতে ভুলিনি।

তোমায় ধারণ করে, আজও আছি

এখনো তোমায় নিয়ে স্বপ্ন দেখার স্বভাব কাটেনি!

এই প্রেম ফিরাবে তোমায়, বারে বারে আমার কাছে

শুধু তুমি এলেনা, সময় বয়েছে কত যে,

এ দু চোখ তোমার পথ চেয়ে -

বারী ঝরে যায়, গোপনে ঐ ঈশ্বর জানে।

আমিও শিখেছি আজ হাসতে

তোমার প্রেমে , শত কষ্টে!

আজ তুমি চাও হারাতে

হারাও না তুমি, কে বাধা দিয়েছে?

ভালোবাসার অধিকার তো আমার আছে

তোমার কি প্রয়োজন, ভালবাসতে?!

(ধন্যবাদ হে ভালোবাসা)

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 4 weeks ago

    অপেক্ষার আকুলতা, বিষাদের মধ্যেও না-পাওয়ার নীরব আনন্দ এবং নিঃশর্ত ভালোবাসার এক গভীর আধ্যাত্মিক জয়গান ফুটে উঠেছে কবিতাটিতে। খুব ভালো লিখেছেন। আসসালামু আলাইকুম।

    • Shamsul Alam 4 weeks ago

      Apnar valo lagai Ami anondito.Thanks for your time.