Poetry

শেষ প্রেম-২

November 15, 2026

19 views

শেষ প্রেম-২

এস.এ

দিন শেষে তিমির নামিছে ঢলিয়া,

দূর দিগন্তে রক্ত বর্ণ, আর নাহি রয়,

শহুরে জীবন রূপালী আলোয় ক্লান্ত

দিন শেষে তবু নাহি সে শান্ত !


মাঝ রাতে যখন নীরবতা নামে-

বাহুডোরে সে দিল বাণ, ত্যাজিয়া জাগিল পরাণ!

অপূর্ব মায়াজালে লুটিয়া পরিল ভুলিয়া এই প্রাণ।

ধীরে ধীরে সে, শান্ত হলো ক্ষীণ শশী রূপে হাসিল ,

প্রেমের সিক্ত হয়ে,সে রচিত প্রেম গান !


আমায় ফেলিয়া, প্রেম কষ্টে ভাসাইয়া-

বাধাপড় সেথায় , তুমি আপন ইচ্ছায় !

কিছুটা দুঃখ-সুখ মিশ্রিত প্রেম বিশ্বাস মোরে দিয়া !

আমি রহিলাম তার প্রেম বিশ্বাসে ডুবি

জাগ্রত স্বপনে,রাতের তাঁরার সাথে,

তোমায় নিয়ে হাজার স্বপ্ন চাষে-

মিথ্যে সকল আশে বিমোহিত ধরণী !


শেষ রাতের প্রার্থনাতে সে আমায় ডাকে

মিথ্যে সকল শেষে, তারি প্রেমে ডুবতে !

এ জগতে, প্রেম সত্য, তবে নহে সকলের তরে,

যে পেয়েছে সে ছাড়া আর কি কেউ বুঝে ?


তবু আমার প্রার্থনায় তুমি রবে !!

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login