মুগ্ধতা ও আকাঙ্ক্ষা
দখিনা বাতাসে ঐ দিঘল কালো চুলের মেহেক
যেন দোল দিয়ে যায় পিঞ্জর জুড়ে !
আমি আফরী হয়ে যাই
তোর ঐ প্রকৃতি সাজে।
পিয়াসি ঐ আম্বার
চুমু দেয় দিগন্তের জল রাশিতে।
ঠিক তেমন চুম্বন আমার
তোর কপল,নয়ন তটিনী কোষে।
আমার যে খুব ইচ্ছে করে,
তোর বাহুডোরে থাকতে,
তোর আর আমার নিঃশ্বাসে
এক হয়ে বাঁচতে।
এ হৃদয় চৌচির ,শূন্যতা
খুব প্রয়োজন তোমায়
তুমাতেই হয়তো শান্তি ।
অনন্যা,অনামিকা
মায়াবী নয়না
আমার চপলা শান্ত বালিকা
জল তরঙ্গ চির যৌবনা।