রুবরু তোমার রুখসার
সে যদি আমারী রয়
তবে কেন দিদার মরুময়?!!!!
অভিমান, নাকি ?
আমার প্রেমে তৃষ্ণার্ত সে নয়!!
আমার প্রেম না হয় ভুল নয়নে ,
তোমার প্রেম কি ফেরাতে পারে না মোরে ?
দিদার না পেলে পার হবো উছিলা কে হয় !???
তোমার রূপের রুবরো হবো ,
বিলাবো নিজেকে সেদিন সম।
নয়ন নিহারীবে তোমায় শুধু
হায় কি হারায়েছি তোমা ভিন্ন প্রেমও।
রুবরু তোমার রুখসার
হবে যে দিন ,
কায়েনাত ও খিলখিলাবে সেদিন।