Posts

কবিতা

মেরাজ ও মুক্তি

January 18, 2026

Shamsul Alam

185
View

মেরাজ ও মুক্তি

শামসুল আলম

তোমার প্রতি আমার সফর হোক নীরবতায়। 
হোক গভীর রাতে ফানা-ফিল্লায়।
নিশি রাতে যখন অহংকার ঘুমিয়ে পড়ে,
আলো নিভে যায় নূরের আলোর প্রকাশে,
এই রূহ জেগে উঠে দিদারের আশায়।

তোমার দিদারে বরকত দান করো মোরে
নূরের প্রবাহে আত্মিক শান্তিতে,
যেথায় তোমার নূর বয় ঐ আকসায়।
তোমার নূরের দিদারে,আমি নিজেকে চিনতে চাই। 
নিজেরে চিনিয়া আমি তোমায় চিনতে পাই।

এই নফস থেকে দিলের ঘরে পরিশুদ্ধ যাত্রায়,

আমায় গ্রহণ করে, দিদার দাও হে দয়াময়।

শরীয়ত মারিফাত আমি বুঝিনা !
আমি তোমার গোলাম এই তো জানি ।
দয়া করো গোলামে, তুমি আরহামার রাহিম।
তুমি চির আলোক ময়,চিরজীবী নাই তোমার ক্ষয়।
দোহাই তোমার রাহমাতুল্লাহ আলামিনে,
তোমার পেয়ারা হাবিবের উসিলায়।

Comments

    Please login to post comment. Login