Poetry

পাহাড়কে কতটা ভালোবাসি

January 27, 2026

244 views

পাহাড় গো,

তোমায় আমি কতটা ভালোবাসি 

তা কি তুমি জানো?

আমার মন প্রাণ আত্মা জুড়ে শুধুই 

তুমি তুমি আর তুমি।

আমি শত শত কবিতা লিখেও বোঝাতে পারবো না তোমার প্রতি আমার ভালবাসা কতটা।

তোমার প্রতি আমার ভালবাসা ----

এ যেন কোন অব্যক্ত আকর্ষণের মতো

যা বোঝানোর ক্ষমতা আমার নেই।

দীর্ঘক্ষণ কাজের ব্যস্ততার পরে 

কোনো মা যখন তাঁর শিশুকে বুকে তুলে নেন আনন্দে

তখন যেমন থাকে সেই মায়ের মুখ হাসিতে ভরা....

তোমাকে তেমন একবার দেখলেই আমার মন খুশির বন্যায় ভেসে যায়।

পাহাড় গো,

যদি তুমি আমার মনের মধ্যে একবার প্রবেশ করতে পারতে

তাহলে বুঝতে তোমায় ঠিক কতটা ভালোবাসি।


 

---- অর্ঘ্যদীপ চক্রবর্তী 

২৭/১/২০২৬


 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login