[ বিঃদ্রঃ এই গল্পটির সাথে বাস্তব জীবনের কোনো ঘটনার মিল নেই। এটি সম্পূর্ণ কল্পনাভিত্তিক। গল্পের World, চরিত্র ও ঘটনাগুলো আপনাদের কাছে নতুন মনে হতে পারে। তবে যারা Chinese Donghua দেখে থাকেন, তারা মিল খুঁজে পেতে পারেন।
Genre: Fantasy, Adventure, Action, Supernatural, Romance]
কুয়াশার পেছনে
Author: Yaxisus Storyverse
Part 1
ঘোর অন্ধকার রাত। আকাশ ভেঙে নামছে প্রচণ্ড বৃষ্টি।
Fenji Village—একটি ছোট, নিরিবিলি গ্রাম।
মনোয়ারা বেগম শয্যাশায়ী। তাঁর শ্বাস ভারী, অবস্থা মোটেও ভালো নয়। স্বামী মাহবুব সাহেব আর সন্তান নিয়ে এই গ্রামে থাকেন তিনি।
গ্রামের এক বৃদ্ধ মহিলা অনেকক্ষণ মনোয়ারা বেগমকে দেখার পর গভীর শ্বাস ফেলে বললেন—
— মাহবুব সাহেব, আপনার স্ত্রীকে বাঁচানো আমার পক্ষে আর সম্ভব নয়।
মাহবুব সাহেব স্তব্ধ হয়ে গেলেন।
বৃদ্ধ মহিলা আবার বললেন—
— তাঁকে বাঁচাতে হলে Black Dinjin Flower দরকার। এটি পাওয়া যায় Dark Crow Forest-এ। কিন্তু সেই জঙ্গল Beast-এর বাসস্থান। [ Beast: হিংস্র জীবজন্তু ]
একটু থেমে তিনি যোগ করলেন—
— শুনেছি সেখানে Raliven 3rd Stage-এর Beast-ও আছে। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেখানে গিয়ে সেই ফুল আনা অসম্ভব। [Raliven 3rd Stage: Beast এর Power Level ]
মাহবুব সাহেব স্ত্রীর দিকে তাকালেন। চোখের কোণে জমে উঠল অসহায়ত্ব। তিনি জানেন—চাইলেও কিছু করার ক্ষমতা তাঁর নেই।
এই পুরো সময়টা চাঁদবি নীরবে সব শুনছিল।
সে ধীরে ধীরে মায়ের দিকে তাকাল। মায়ের এমন করুণ অবস্থা তার সহ্য হচ্ছিল না। বুকের ভেতর কিছু একটা শক্ত হয়ে উঠল। তখনই সে সিদ্ধান্ত নিল—
Black Dinjin Flower সে আনবেই। যা হওয়ার হোক।
কারও সঙ্গে কথা না বলে সে একটি চিঠি লিখল। তারপর ঘোড়া নিয়ে নিঃশব্দে গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল।
চিঠি:
বাবা-মা,
আমি Black Dinjin Flower-এর খোঁজে যাচ্ছি। আমাকে নিয়ে চিন্তা কোরো না।
চাঁদবি গ্রাম ছাড়ার কিছুক্ষণ পরেই আকাশের রঙ বদলে গেল। লালচে মেঘে ঢেকে গেল পুরো গ্রাম, আর শুরু হলো রক্তের বৃষ্টি।
[এই World-এ সাধারণ মানুষ, Supernatural ক্ষমতাসম্পন্ন মানুষ, Beast ও Demon—সবাই বসবাস করে।
Supernatural ক্ষমতাসম্পন্ন মানুষদের সাধারণত Cultivator বলা হয়।
একজন Cultivator, Demon বা Beast-এর শক্তি নির্ভর করে—
Level, Magical Weapon, Secret Items ইত্যাদির উপর।
Levels:
Earth 1st, 2nd & 3rd Stage
Rougen 1st, 2nd & 3rd Stage
Raliven 1st, 2nd & 3rd Stage
Sinjo Creation 1st, 2nd & 3rd Stage
Creation Stage
এই World-এ Creation Stage-কেই সবচেয়ে Powerful Stage ধরা হয়। এখন পর্যন্ত খুব কম মানুষই এই Level-এ পৌঁছাতে পেরেছে।
অন্যদিকে Earth Stage-কে সবচেয়ে Weak Stage হিসেবে ধরা হয়।]
পরের দিন চাঁদবি এসে পৌঁছাল এক শহরে। এই শহর তাদের গ্রামের চেয়ে অনেক উন্নত—চওড়া রাস্তা, ভিড়, আর নানা রকম লোকজন।
ক্ষুধা লাগায় সে একটি খাবারের হোটেলে ঢুকল। একটি টেবিলের সামনে বসে থাকা এক ভদ্রলোকের কাছে গিয়ে সে জিজ্ঞেস করল—
— আমি কি এখানে বসতে পারি?
ভদ্রলোক চাঁদবির দিকে তাকিয়ে হালকা হাসলেন।
— অবশ্যই।
চাঁদবি বসল।
— ধন্যবাদ। আপনি কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
— হ্যাঁ, অবশ্যই।
— Black Crow Forest কোন দিকে বলতে পারেন?
এই প্রশ্ন শুনে লোকটি অবাক হয়ে চাঁদবির দিকে তাকাল। প্রথমে সে চাঁদবিকে সাধারণ মানুষ ভেবেছিল। কিন্তু Black Crow Forest-এর নাম মুখে আনা মানেই— নিশ্চয়ই কোনো Cultivator। কারণ সাধারণ মানুষের পক্ষে সেই জঙ্গলে যাওয়া অসম্ভব।
লোকটি একটু ভেবে বলল—
— এখান থেকে উত্তরের দিকে যেতে হবে। জঙ্গল পেরোলেই Black Crow Forest।
লোকটির মনে কিছু প্রশ্ন করার ইচ্ছে থাকলেও Cultivator ভেবে সে চুপ করে গেল।
চাঁদবি মাথা নেড়ে বলল—
— ধন্যবাদ আপনাকে।
এই কথোপকথনের পুরো সময়টা কাছেই বসে থাকা দুজন অচেনা লোক সব শুনছিল। চাঁদবির চোখ হঠাৎ তাদের দিকে পড়ে।
তাদের দেখতে একটু আলাদা—পোশাক-আশাকও সাধারণ মানুষের মতো নয়। তবে চাঁদবি বিষয়টাকে গুরুত্ব দিল না।
এরপর বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে চাঁদবি রওনা দিল Black Crow Forest-এর দিকে।
শহর ছেড়ে বের হতেই চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে লাগল। কোলাহল আর মানুষের ভিড় পেছনে পড়ে রইল, সামনে শুধু নীরবতা আর অচেনা পথ।
কিছুক্ষণ পর সে ঘন জঙ্গলের ভেতরে প্রবেশ করল। বাতাস ভারী, যেন শ্বাস নিতেও কষ্ট হয়। চারদিকে ছড়িয়ে আছে এক অদ্ভুত নীরবতা।
চাঁদবি অজান্তেই ঘোড়ার লাগাম আরও শক্ত করে ধরল।
তার অনুভব হলো—
Black Crow Forest আর খুব বেশি দূরে নয়।
চলবে ….
এই পর্বটি ইচ্ছাকৃতভাবেই বেশি বড় করিনি। পরের পর্বগুলো তুলনামূলকভাবে আরও বড় করার চেষ্টা করবো।