Poetry

অপূর্ণ প্রতীক্ষা

February 5, 2026

Milu Aman Verified

259 views

প্রাণখুলে বাঁচতে চেয়েছিলাম
অকপটে হাসতে চেয়েছিলাম
নির্ভয়ে চলার অধিকার চেয়েছিলাম
কথা বলার সাহস জুগিয়েছিলাম

ক্ষমতার শেকড় উপড়ে
দায়িত্ব নেয়ার কথা ছিল
দাসত্ব থেকে চিরমুক্ত হবার কথা ছিল
বৈষম্যের ইতি টেনে প্রাপ্য আদায়ের কথা ছিল

ফের পুরোনো নিয়মের জালে
জড়ানোর কথা ছিল না
পরম্পরার অনভ্যস্ত হাতে
ভবিষ্যৎ তুলে দেয়ার কথা ছিল না
চরম নিয়তি মেনে নেয়ার কথা ছিল না

অথচ মুক্তির স্বপ্ন বুকে নিয়ে
সেই উদ্যমে ঝাপিয়ে পড়েছিল সবাই
বিসর্জনে গেলো ঝাঁকেঝাঁকে প্রাণ
সব আশা অসার হয়ে গেল ধীরেধীরে

এই পথ এখন আরও কঠিন
বাঁকে বাঁকে ঝুঁকি
পাড়ি দিতে হবে দীর্ঘ সরু পথ
জরাজীর্ণ জীবন বিপন্ন

লড়াইটা ছিল কারো কাছে
কুক্ষিগত না থাকার
লড়াইটা ছিল কারো কাছে
মাথা না নোয়াবার

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login