News

২৫ নয় ২৬ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু

February 23, 2026

239 views

চলতি বছরের একুশে বইমেলা ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। এর আগে এই মেলাটি ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু করার ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।    

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একুশে বইমেলা-২০২৬ আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। এবারের মেলায় থাকবে না কোনো প্যাভিলিয়ন। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতৃবৃন্দের সহায়তায় ইতোমধ্যে প্যাভিলিয়ন পাওয়া প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন। তারা সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন।

এদিকে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা সংবাদ মাধ্যমে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টায় বইমেলা উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বইমেলা ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। তবে রমজান মাসে বইমেলা আয়োজনের বিরোধিতা করে দেশের প্রথম সারির প্রকাশনা সংস্থাগুলো। ঈদের পর বইমেলা আয়োজনের দাবি জানিয়ে তারেক রহমানের কাছে খোলা চিঠিও দিয়েছিল প্রকাশক ঐক্য। এমনকি বইমেলা বর্জনের ঘোষণাও দিয়েছে তারা। 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Rubel Sha afriti 7 months ago

    আমার আইডিতে ঘুরিয়ে আসেন