Poetry

অদম্য ভালোবাসা

February 23, 2026

190
View

কাকের মিছিল, গাড়ির হর্ন
আমাকে দমাতে পারেনি।
ট্রাফিক জ্যাম, পুলিশের বাধা—
তোমার প্রতি আমার ভালোবাসা
বিন্দুমাত্র কমাতে পারেনি।

ফুলের দোকানে সাজানো শত ফুল
তোমার জন্য আনিনি।
কৃষ্ণচূড়ার দিকে হা করে চেয়ে
তোমার জন্য ভালোবাসা এনেছি।

পাখিগুলোর এত রাগ—
ওরা আমাকে নোংরা করেছে,
তবু তোমার প্রতি ভালোবাসা
বন্ধ করিনি।

আমের মুকুলের গন্ধ শুঁকেছি,
তোমার সামনে তরতাজা নিশ্বাস ফেলব বলে,
তোমাকে বহুদিন ভালোবাসব বলে।

তোমার কত অভিযোগ—
ভালোই তো বাসি না!
তবু এত ভালোবাসা
কোথা থেকে আসে, বলো তো?

মেঘলা আকাশের দিকে চেয়ে দেখেছি—
বৃষ্টি ছুঁয়ে যাবে,
ভিজে যাবে সমস্ত দেহ।
তবু তোমাকে ভালোবেসেছি,
তোমার অভিযোগে মাখিনি।

তবু বলবে,
তোমাকে নাকি ভালোই বাসিনি!

সকালের পত্রিকা পড়িনি,
পড়েছি তোমার বার্তা।
তোমাকে এক বুক ভালোবাসব বলে
আবার ঘুমে ঢলে পড়েছি।

অফিসের বসের জ্বলজ্বলে
লোভনীয় টাকা নজরে আসেনি—
ভেবেছি কেবল তোমার কথাই।

এর পরেও বলবে,
তোমাকে ভালোবাসিনি?
না—
এত অভিযোগেও
তোমার প্রতি আমার ভালোবাসা
একটুকুও কমেনি।

Comments

    Please login to post comment. Login

  • Kazi Eshita 6 months ago

    এই তুমিটি কি জানেন আপনার মনের কথা?