সকাল বেলা ঘুম ভাঙলেই তেলের শিশি হাতে,
অফিস শেষেও সেই তেলটাই ঝরছে দিনে-রাতে।
যোগ্যতা আজ ধুঁকছে কোণে, মেধার নেইকো দাম,
তৈলাক্ত ঐ চাটুকাররাই পাচ্ছে জোড়াতালির আরাম।
সভা-সমিতির মঞ্চ জুড়ে এ যেন তেলের পিচ্ছিল খেলা,
গুণীজন আজ অবহেলিত, সবখানে চাটুকারদেরই মেলা।
স্লোগান ওঠে আকাশ ফুঁড়ে- ‘তেল ভাই মোদের প্রাণ’,
তেল না দিলে জোটে না আজ সামান্যতম দাম।
বসের ফোনে মধু ঢালে; দপ্তরে ঢালে তেল,
কাজ না জেনেও পাস করে যায় চাটুকারের দল।
ফাইল নড়ে না টেবিল ছেড়ে, যদি না পড়ে ধার,
মেরুদণ্ডহীন লোকগুলোই আজ সমাজে পায় অলঙ্কার।
অন্তরে নেই ভক্তি তিলক, ঘৃণা মনে মনে,
মুখে কেবলি স্তুতি গায় শুধুই তেলের প্রয়োজনে।
পা-চাটা ঐ দলবল আর পাম-অয়েলের নেই কোন যেন বাদ,
নীতি বিসর্জন দিয়ে তারা খুঁজে বেড়ায় স্বাদ।
তেলের জোরেই পদোন্নতি, তেলের জোরেই পদ,
যোগ্য লোকের ভাগ্যে জোটে কেবলই বিপদ।
এমনি করে চলতে থাকলে মেরুদণ্ড যাবে ভেঙে,
যেথায় ধ্বংসের বীজ বপন করছে চাটুকাররা সংগোপনে।
সাবধান আজ হতে হবে, সময় যে বয়ে যায়,
প্রতিষ্ঠান সব ডুবছে দেখ তেলের বিষ-বন্যায়।
এমন অধম চাটুকারদের হাতে থাকলে কর্তৃত্বের স্বাদ,
মেধা মরবে অকালে, প্রতিষ্ঠান হবে সব বরবাদ!
284
View
Comments
Please login to post comment. Login
Keep reading
The Reading Room →
অবমূল্যায়ন: ব্যাকলগ ও কস্ট কন্ট্রোল
Rafi Redwan · June 13, 2026
269 reads
শিল্প কি ধর্মীয় অনুভূতিতে আঘাতের মাধ্যম হতে পারে? ওয়েব সিরিজ "ক্যাকটাস" ও সাম্প্রতিক বিতর্ক
Rafi Redwan · March 22, 2026
293 reads
সাদা হেলমেটের নিচে
Rafi Redwan · March 10, 2026
261 reads
অস্তিত্বের সংকট
Rafi Redwan · March 10, 2026
250 reads