Poetry

ফুলবাড়িয়া

March 6, 2026

198 views

ফুলবাড়িয়া 

মোঃ নাহিদ হোসাইন 

যে পবিত্র ভূমিতে শুইয়ে আছে মোর পিতা

শুইয়ে আছে আমার পূর্বপুরুষ গন 

গ্রাম-শহর আমার মা মাটি প্রিয় পিতৃভূমি, ফুলবাড়িয়া

আমার স্বরব্যঞ্জনে আমি তোমাকে খুজে পাই।

কলমের নিপ হতে বেড়িয়ে আসা বিন্দু যেন তোমারই প্রতিচ্ছবি। 

আকাশে জ্বলজ্বল করা নক্ষত্র যেন তোমারই প্রতিবিম্ভ।

কর্মব্যস্ততা তোমার আমার বিচ্ছেদের নীল বিষের পেয়ালা।

কবিতার ছন্দের মেলবন্ধন তোমার আমার বিচ্ছেদের ঐকতান। 

এ বিচ্ছেদ যন্ত্রণা বুঝি ফুরাইবে মৃত্যু যন্ত্রণা দিয়ে। 

করি প্রার্থনা তাই হায় খোদা দয়াময় 

মৃত্যু যন্ত্রণা যেন তোমার আমার বিচ্ছেদ ভঙ্গ হয়।

করি যাচনা আছে মোর বাসনা আমি যেন পাই

প্রবিত্র ভূমি পিতা কবরের পাশে একটুখানি ঠাই।



 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login