সরলতার শেষ হিসাব!
সহজ পথে যে চলতে জানে, নিয়মেই যার প্রাণ,
দুনিয়া তাকেই সস্তা ভেবে করে যে অপমান।
লোকে বলে সে বড় 'সরল', তাই নিয়ে চলে মজার রোল,
চতুরেরা সব একজোট হয়ে বাজায় মিথ্যে ঢোল।
সে তো মিথ্যে বোঝে না, জানে না কোনো মুনাফিকি,
তার হৃদয়ে নেই যে কোনো কুটিলতার ঝিকিমিকি।
সরল মনেই বিশ্বাস করে, ঠকায় তারে সবাই—
ছলাকলা আর নয়-ছয়ে তাদের কোনো জুড়ি নাই।
পাবলিকের চোখে সে তো এক 'বোকা', বোঝে না কূটচাল,
নয়-ছয় বুঝিয়ে তাই তারে ঠকায় চিরকাল।
তাকে নিয়ে হয় আস্তাকুঁড়ে কাদার ক্যারাম খেলা,
সবাই মিলে দিচ্ছে তাকেই চরম অবহেলা।
ভেবে নেয় তারা ও কিছু বোঝে না, বিপদে ফেললে শেষ—
কিন্তু আড়ালে জমা হচ্ছে যে এক অমোঘ পরদেশ।
যাকে আজ ভাবছো হাদারাম, করছো যাচ্ছেতাই,
জেনে রেখো তার সহায় হয়ে আছেন খোদ ইলাই।
শোনো হে চতুর, শোনো অত্যাচারী, করো না এতো বড়াই,
সরল মানুষের সাথে আছেন যিনি, একাই লড়েন লড়াই।
আজ তুমি যাকে অপমানে ডোবাও, হাসো যে অট্টহাসি—
কাল বিধাতার বিচারে তোমারই গলায় পড়বে অলক্ষ্যে ফাঁসি।
হিসেবের খাতা খুলবে যখন খোদার আদালতে,
পালানোর পথ খুঁজে পাবে না কোনো কানাগলিতে।
সরলকে ঠকিয়ে আজ যারা ভাবছো জিতে গেছো বীর—
সেদিন মাটির সাথে মিশে যাবে তোমাদের উদ্ধত এই শির!
276
View
Comments
Please login to post comment. Login
Keep reading
The Reading Room →
অবমূল্যায়ন: ব্যাকলগ ও কস্ট কন্ট্রোল
Rafi Redwan · June 13, 2026
270 reads
শিল্প কি ধর্মীয় অনুভূতিতে আঘাতের মাধ্যম হতে পারে? ওয়েব সিরিজ "ক্যাকটাস" ও সাম্প্রতিক বিতর্ক
Rafi Redwan · March 22, 2026
293 reads
সাদা হেলমেটের নিচে
Rafi Redwan · March 10, 2026
261 reads
অস্তিত্বের সংকট
Rafi Redwan · March 10, 2026
250 reads