Poetry

চিঠি

March 23, 2026

184 views

চিঠি

মোঃ নাহিদ হোসাইন 

প্রিয় নন্দিনি, আশা নয় বিশ্বাস সবাইকে নিয়ে ভালো আছ।

কিন্তু এই ভবঘুরে ভালো নেই, শুধু তোমার জন্য।

কারন, ব্যার্থ জীবন নিয়ে আমি ও আমার স্বপ্ন, কুল কাঠের তুষানলে আমি ও আমরা প্রেম।

হে অন্তর্যামী, আমায় দেখেছ তুমি, আমার ভেতর দেখনি।

ভেতর আজ রক্তাত্ব ক্ষতবিক্ষত, শুধু তোমার জন্যে হ্যা, তোমার জন্যে।

আমাকে কাদিও না।

কাদলে সেই কান্না সহ্য করিতে পারিবে না।

তোমাকে গোলাপ দেওয়া ঠিক হবেনা, আমি জানি। কারন, হৃদয়ের কাছে গোলাপের মূল্য বেশি না। তবে, আমি কথা দিচ্ছি,

এই ভেতর ঘরে থাকা গোলাপ ছিরে নিও বাঁধা দেবেনা।

ইতি, তোমার প্রেমে অভিশপ্ত নন্দন।

মোঃ নাহিদ হোসাইন

০৬-জানুয়ারি-২০২১

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login