Poetry

অনাহূত অতীত।

March 24, 2026

158
View

আমার বুনো ফুলের পাপড়িগুলো নুয়ে পড়েছে,

পরাজিত সৈনিকের মতো

সভ্য ফুলের শহরের বুকে।

ভদ্র কথার আড়ালে ঢাকা পড়েছে

আমার গ্রামীণ ভাষার প্রেম।

যে শহরের আলো জোনাকির আলো ভুলিয়ে দেয়,

সেখানে আমার প্রেম

অনাহূত অতীত।

Comments

    Please login to post comment. Login