Poetry

কল্পনায় তুমি

April 10, 2026

146 views

কার্নিশে তোমার অবয়ব
প্রকৃতিতে তুলেছে ঝড়
মাঝি তুলেছে পাল
আবেগী সমুদ্রে উত্তাল।

ইথারীয় মায়ায় কথোপকথন 
অভিব্যক্তি মানে না ব্যকরণ
প্রেম অভিলাষে মজেছি এখন
সঘন ভাললাগা শুধুই অকারণ।

দিবানীশি কল্পলোকে
দেখছি তোমায় অবলোকে
অনলে দগ্ধ হ্নদয় আমার
কাছে এসে বাড়াও হাত
মনমাঝি ভবঘুরে 
 তোমারই অপেক্ষায়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login