Poetry

হাহাকার

June 10, 2024

295
View

তুমি শঙখচিল হও
তুমি উড়ে যাওয়া বক পক্ষী হও
তুমি জীবনানন্দের শালিক হও
আদুরে টুনটুনি হও
আমার তাতে কী আসে যায়,
তুমি তো আর আমার নও!

তুমি অভিশাপ হও
তুমি প্রেম হও
তুমি রবীন্দ্রনাথের লাবন্য হও
চঞ্চলা কংকাবতী হও
তবুও তুমি তো আর আমার নও!

তুমি বর্ষার প্রথম কদম ফুল হও
তুমি চলে যাওয়া বসন্ত হও
তুমি হিমুর জন্য রূপার অপেক্ষা হও
তরুণীর মাথার লাল ফিতে হও

তবুও তুমি তো আর আমার নও!


তুমি তো আর আমার নও!
তুমি তো আর আমার নও!

Comments

    Please login to post comment. Login