Post

গোপন কবিতা

April 22, 2026

215 views

চোখের নীরবতা উন্মুক্ত বুকের আলো
মিলে এক অদ্ভুত ভাষা হয়ে ওঠে।

তুমি চোখ বুজে থাকো—
ভেতরের সব দরজা খুলে দাও,
আমি সেই অদৃশ্য পথে হেঁটে যাই
তোমার গভীরের দিকে।

উন্মুক্ত বুকে থেমে থাকে আলো,
নরম, উষ্ণ—
সেখানে কোনো শব্দ নেই,
আছে অসংখ্য অনুভূতি ।

আমি শব্দ খুঁজি না,
শুধু নীরব  আধারে শুনি—
তোমার শ্বাসের ওঠানামা,
তোমার ভেতরের স্পন্দন।

মিশ্রণে তৈরি হয় এক অদেখা মুহূর্ত—
যেখানে  বন্ধ চোখেও
সব স্পষ্ট, উন্মুক্ত, সত্য।

আর আমি—
তোমার নীরবতার পাশে দাঁড়িয়ে
মনে মনে লিখে যাই—
একটা স্পর্শহীন, অথচ গোপন কবিতা।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login