Posts

নিউজ

উইন্ডহ্যাম-ক্যাম্পবেল প্রাইজ জিতেছেন কানাডিয়ান কবি কারেন সোলি

April 26, 2026

নিউজ ফ্যাক্টরি

Featured Image
7
View

এই বছরটি দারুণ কাটছে কানাডিয়ান কবি কারেন সোলির। তিনি চলতি বছর কানাডার অন্যতম মর্যাদাপূর্ণ বার্ষিক সাহিত্য পুরস্কার গভর্নর জেনারেল লিটারারি অ্যাওয়ার্ড, টি.এস. এলিয়ট প্রাইজ এবং ফরওয়ার্ড পোয়েট্রি প্রাইজ জিতেছেন। এখন তার অর্জনের তালিকায় যুক্ত হয়েছে উইন্ডহ্যাম-ক্যাম্পবেল প্রাইজ। তিনি এই পুরস্কার বিজয়ী একাদশতম কানাডীয় লেখক।       

উইন্ডহ্যাম-ক্যাম্পবেল প্রাইজের সিলেকশন কমিটি ৫৯ বছর বয়সী এই কবির কাজ সম্পর্কে বলেছে, সুনির্দিষ্ট, গভীর এবং শ্লেষাত্মক সরল ছন্দের কবিতার মাধ্যমে কারেন সোলি বস্তুজগৎ সম্পর্কে মানুষের উপলব্ধিকে চিহ্নিত ও প্রশ্নবিদ্ধ করেন।     

১৯৬৬ সালে কানাডায় জন্মগ্রহণকারী সোলি বর্তমানে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন। তিনি ইতোমধ্যেই ছয়টি কবিতার সংকলন প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে ২০২৫ সালের ‘ওয়েলওয়াটার’ এবং ২০০১ সালের ‘শর্ট হল ইঞ্জিন’। ‘ওয়েলওয়াটার’ কবিতা সংকলনের জন্য প্রখ্যাত এই কবি চলতি বছরের টি. এস. এলিয়ট প্রাইজ, ফরওয়ার্ড পোয়েট্রি প্রাইজ এবং গভর্নর জেনারেল লিটারারি অ্যাওয়ার্ড পান।  

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি ২০১৩ সালে উইন্ডহ্যাম-ক্যাম্পবেল প্রাইজ চালু করে। প্রতি বছর সারা বিশ্ব থেকে ফিকশন, ননফিকশন, কবিতা এবং নাটক বিভাগে দুজন করে মোট ৮ জন লেখককে এই পুরস্কার দেওয়া হয়। স্মৃতিকথা লেখক ও উপন্যাসিক ডোনাল্ড উইন্ডহ্যাম এবং মঞ্চাভিনেত্রী ও বই সমালোচক স্যান্ডি ক্যাম্পবেলের নামে এই পুরস্কারটির নামকরণ করা হয়েছে। প্রত্যেক পুরস্কার বিজয়ী লেখক ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার পান। 

Comments

    Please login to post comment. Login