News

২০২৭ সালের একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

October 19, 2026

21 views
Featured Image

প্রতি বছর একুশে বইমেলা সাধারণত ফেব্রুয়ারি মাসেই শুরু হয়ে থাকে। তবে আগামী বছর এই নিয়মের ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। ২০২৭ সালের একুশে বইমেলা জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ অক্টোবর বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলা আয়োজন নিয়ে প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী বছরের বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।

এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম জানিয়েছেন, পবিত্র রমজান মাসের কারণে প্রকাশকরা মেলা এগিয়ে আনার দাবি করেছেন। তাদের দাবির ভিত্তিতেই এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের একুশে বইমেলা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলে। পবিত্র রমজান মাসের কারণে সে সময়ে মেলা আয়োজন না করার দাবি জানিয়েছিলেন প্রকাশকেরা। তবে তাদের সে দাবি পূরণ হয়নি এবং ক্রেতা ও দর্শনার্থী কম থাকায় বেচাবিক্রিও ভাল হয়নি।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা জানিয়েছেন, সমিতির সভায় আগামী বছরের একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করে বাংলা একাডেমির কাছে আবেদন করা হয়। সমিতির প্রস্তাবিত তারিখ মেনে নিয়েই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলা একাডেমি।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 5 hours ago

    এ বছরের মেলার টাইমিংটা ভালো হলো। শংকায় ছিলাম, আবার যদি রোজার মধ্যে পড়ে।