News

নিজের নিষিদ্ধ উপন্যাস বিনামূল্যে বিতরণ করলেন জোডি পিকল্ট

October 21, 2026

10 views
Featured Image

বিখ্যাত মার্কিন লেখক জোডি পিকল্ট তার নিষিদ্ধ ঘোষিত উপন্যাস ‘নাইনটিন মিনিটস’ এর শতাধিক কপি বিনামূল্যে পাঠকদের মাঝে বিলি করেছেন। সম্প্রতি ইউটাহ অঙ্গরাজ্যের রাজধানী সল্ট লেক সিটির ওয়েস্ট হাই স্কুলে আয়োজিত সল্ট লেক বুক ফেস্টিভ্যালে বক্তব্য রাখার সময় তিনি উপস্থিত পাঠকদের এই উপহার দেন।

দ্য সল্ট লেক ট্রিবিউন এর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহান্তে প্রথমবারের মতো আয়োজিত সল্ট লেক বুক ফেস্টিভ্যালে পিকল্ট নিজে বইটির ৬০০টি কপি বিনামূল্যে বিতরণ করেছেন।

৬০ বছর বয়সী এই লেখক ইনস্টাগ্রামে তার বক্তৃতার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, '২০২৪ সালে নাইনটিন মিনিটস ছিল আমেরিকার সবচেয়ে বেশি নিষিদ্ধ বই। আমি টানা দ্বিতীয় বছরের মতো দেশের চতুর্থ সর্বাধিক নিষিদ্ধ লেখক হয়েছি। যেহেতু ইউটাহ আইন পাস করে আমার বইটিকে স্কুলে নিষিদ্ধ করার মতো একটি চরম অন্যায় কাজ করেছে, তাই এখানে উপস্থিত প্রত্যেকেই এই বইটির একটি করে কপি পাচ্ছেন।'

চলতি বছরের শুরুতে ইউটাহ অঙ্গরাজ্যের সমস্ত সরকারি স্কুলে ‘নাইনটিন মিনিটস’ উপন্যাসটি নিষিদ্ধ করা হয়। ২০০৭ সালে প্রকাশিত এই বইটি মূলত একটি হাই স্কুলে গোলাগুলির ঘটনা এবং এর পরবর্তী পরিস্থিতি ওপর ভিত্তি করে লেখা। বইটি এর আগেও সেন্সরশিপের শিকার হয়েছে। সাহিত্য বিষয়ক অলাভজনক সংস্থা পেন আমেরিকা এর তথ্য অনুযায়ী, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে এটি ছিল সবচেয়ে বেশি নিষিদ্ধ হওয়া বই।

উল্লেখ্য, ইউটাহর বিতর্কিত 'হাউস বিল ২৯' আইনের অধীনে ২০২৬ সালের শুরুর দিকে বইটিকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের লাইব্রেরি থেকে সম্পূর্ণ নিষিদ্ধ ও ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। ইউটাহর আইন অনুযায়ী, অন্তত তিনটি স্কুল ডিস্ট্রিক্ট কোনো বইকে 'আপত্তিকর বা সংবেদনশীল উপাদান' হিসেবে চিহ্নিত করলে সেটি পুরো রাজ্যের সব সরকারি স্কুল থেকে সরিয়ে দেওয়া হয়। জোডি পিকল্টের ধারণা, বইটির একটি পৃষ্ঠায় 'ইরেকশন' শব্দটি থাকার কারণে এটিকে নিষিদ্ধ করা হয়েছে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login